Mamata Banerjee: প্রসঙ্গত, সোমবার রাতেই আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। নিশানায় ছিলেন সংস্থার অন্যতম ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল। তাঁকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়। আর মঙ্গলবার, হাওড়ার জগৎবল্লভপুরের নির্বাচনী জনসভা থেকে এই কথা বললেন মমতা।

Mamata Banerjee: কয়লা কেলঙ্কারি মামলায় ইডির হাতে আইপ্যাক কর্তা ভিনেশ চান্দেল গ্রেফতার হওয়ার ঠিক পরেরদিনই হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। 

নির্বাচনী জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

সোমবার, নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, “তৃণমূল কর্মীদের গ্রেফতার করার অর্ডার নির্দেশ দেওয়া হচ্ছে। মাঝরাতে ইডি-সিবিআই তল্লাশি চালাচ্ছে। বলছে, এজেন্টদের গ্রেফতার করো। একজনকে গ্রেফতার করবেন, ১০০০ জন বেরোবে (mamata banerjee news live)।"

Scroll to load tweet…

প্রসঙ্গত, সোমবার রাতেই আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। নিশানায় ছিলেন সংস্থার অন্যতম ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল। তাঁকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়। 

মধ্যরাত থেকে অপারেশন শুরু?

আর মঙ্গলবার, হাওড়ার জগৎবল্লভপুরের নির্বাচনী জনসভা থেকে এই কথা বললেন মমতা। তাঁর আরও অভিযোগ, “তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হচ্ছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না-পারেন। মনে রাখবেন, প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে। একজনকে গ্রেফতার করলে আরও একজন থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে।"

Scroll to load tweet…

মমতা জানাচ্ছেন, “অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে শুনেছি। খবর কিন্তু আমরাও পাই।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।