Mamata Banerjee: মমতা জানালেন, “‘সাহস থাকলে সকলকে বাদ দিয়ে প্রতিদিন আমার গাড়িতে তল্লাশি করুন। আজও দমদমে এসেছিল, আমি কিন্তু ছেড়ে দিয়েছি। পরে ভয়ে পালিয়ে গেছে। আমার গাড়ি তল্লাশি করতে এসেছিল। আমি অবশ্য খুশি হয়েছিলাম। বিজেপির মতো আমি চোর-ডাকাত নই। আমি রাজনীতি করি। সরকারের থেকে এক পয়সাও স্যালারি নিই না।"

Mamata Banerjee: নববর্ষের দিনও কোনও বিরতি নয়। বুধবার, ইসলামপুরে নির্বাচনী জনসভা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news)। সেই মিটিং থেকেই আবারও বড় বার্তা দিলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী বললেন মমতা?

মমতা জানালেন, “‘সাহস থাকলে সকলকে বাদ দিয়ে প্রতিদিন আমার গাড়িতে তল্লাশি করুন। আজও দমদমে এসেছিল, আমি কিন্তু ছেড়ে দিয়েছি। পরে ভয়ে পালিয়ে গেছে। আমার গাড়ি তল্লাশি করতে এসেছিল। আমি অবশ্য খুশি হয়েছিলাম। বিজেপির মতো আমি চোর-ডাকাত নই। আমি রাজনীতি করি। সরকারের থেকে এক পয়সাও স্যালারি নিই না।"

তারপরেই মুখ্যমন্ত্রী যোগ করেন, “আজীবন চলবে লক্ষ্মীর ভান্ডার। যুবসাথীতেও টাকা পাওয়া যাবে। তাদের চাকরির ব্যবস্থাও করে দেওয়া হবে সরকারের থেকে। সমস্ত কাঁচা বাড়ি পাকা করে দেবো আমরা।"

তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগ

Scroll to load tweet…

তৃণমূল নেত্রীর অভিযোগ, “প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিআরপিএফ-এর গাড়িতে কেন তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন তল্লাশি করা হবে না? শুধু তৃণমূলের গাড়িতে কেন হবে? এটা কীভাবে নির্বাচন হচ্ছে?"

মমতার বক্তব্য, “আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন? টাকার ভান্ডার নিয়ে নেমেছেন? জেনে রাখবেন, নির্বাচনের পর বুলডোজ়ার নিয়ে আসবে। আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। ভয় পাবেন না।"

এরপরেই যোগ করেন, “আধিকারিকদের শুধু চমকাচ্ছে। আমাদের মা-বোনেরা কি মরে গেছেন? কৃষক ভাই-বোনেরা কি মরে গেছেন? বাংলায় কোথায় ছিল ওরা? তাই এবার বদলা নিন আপনারা।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।