Mamata Kejriwal: বুধবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পর, নিজের এক্স-হ্যান্ডলে সেই কথা জানিয়েছেন আপ নেতা নিজেই। তিনি লেখেন, “এইমাত্র ফোনে মমতাদিদির সঙ্গে কথা বললাম। পূর্ণ সংহতি এবং সমর্থন জানালাম। তিনি অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন।"
Mamata Kejriwal: প্রিয় ‘মমতাদিদি'-র পাশে দাঁড়য়ে বিরাট বার্তা দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (arvind kejriwal)। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের ঠিক আগেরদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ((mamata banerjee news live) সরাসরি ফোন করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
'মমতাদিদি'-র পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা কেজরিওয়ালের
বুধবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পর, নিজের এক্স-হ্যান্ডলে সেই কথা জানিয়েছেন আপ নেতা নিজেই। তিনি লেখেন, “এইমাত্র ফোনে মমতাদিদির সঙ্গে কথা বললাম। পূর্ণ সংহতি এবং সমর্থন জানালাম। তিনি অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন। যা ভারতীয় গণতন্ত্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি লড়াইও বটে। নির্বাচন কমিশন সহ সমস্ত প্রতিষ্ঠানকে অপব্যবহার করা সত্ত্বেও মোদীজি হারবেন।"
প্রসঙ্গত, নির্বাচনকে সামনে রেখে ডিএমকে, কংগ্রেস এবং বাম দলগুলির প্রচারে মঙ্গলবার, তামিলনাড়ুতে যান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সেখানেও বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি এবং সামাজিক বিভাজনের অভিযোগ করেন তিনি।
"অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন!" বললেন আপ প্রধান
এরপর বুধবার, সোজাতৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তিনি। কার্যত, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আপ প্রধান। বিশেষ করে, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, লোকসভার আসন বৃদ্ধি করে মহিলা সংরক্ষণ বিল চালু নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের বিরুদ্ধে একজোট হয় বিরোধী দলগুলি। ফলে, সেই সিদ্ধান্ত ভেস্তে যায় গত সপ্তাহে। ঠিক সেই আবহেই এবার বিরোধী জোটে থাকা তৃণমূলের পাশে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়য়ে বুঝিয়ে দিলেন, বিজেপিকে আটকাতে তারা সবাই একই অবস্থানে রয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।