নেপথ্যে কি পারিবারিক অশান্তি? ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বড়জোড়ায়

নেপথ্যে কি পারিবারিক অশান্তি? ছয় বছরের ছেলেকে খুন করে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন: ঝড়ের রাতে বাজ পড়ে পুড়ে গেল বাড়ি, তবু বেঁচে গেলেন পরিবারের সকলে

স্ত্রী ও ছেলেকে নিয়ে বড়জোড়া থানার হরিরামপুর গ্রামে থাকতেন কালীরাম বাগদী। তাঁর শ্বশুরবাড়ি বড়জোড়া শহরে। গত কয়েক দিন ধরে সপরিবারে শ্বশুরবাড়িতেই ছিলেন কালীরাম। অন্তত তেমনটাই জানিয়েছেন পরিবারের লোকেরা। বাড়ির লোকেদের দাবি, চুল কাটানোর নাম করে শুক্রবার সকালে ছেলে-কে নিয়ে নিজের বাড়িতে ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যার পর থেকে বাবা ও ছেলের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। সন্দেহ হওয়ার থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। বাড়ি থেকে কালীপদ ও তাঁর ছেলে রাজকুমারের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:বাবার শ্রাদ্ধের খরচ বাঁচিয়ে দুঃস্থদের সাহায্য, মানবিকতার নজির কাঁথির শিক্ষকের

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলেকে শ্বাসরোধ করে খুন করার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কালীপদ। দুটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে দিয়েছেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, গত কয়েকদিন ধরে কালীরামের সঙ্গে তাঁর স্ত্রীর অশান্তি চলছিল। সেই কারণেই কি এমন ঘটনা ঘটল? তদন্তে নেমেছে বড়জোড়া থানার পুলিশ। ঠিক কী কারণে অশান্তি, তাও খতিয়ে দেখা হচ্ছে।