MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীবারেও ১০-এর ঘরেই শীতের কাঁটা! কলকাতা সহ জেলায়-জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা

লক্ষ্মীবারেও ১০-এর ঘরেই শীতের কাঁটা! কলকাতা সহ জেলায়-জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা

Kolkata Winter Update: মঙ্গলেই মরশুমের শীতলতম দিনের সাক্ষী ছিলো কলকাতা। বুধবার তাপমাত্রা একটু বাড়লেও অব্যাহত শীতের দাপট। উত্তর থেকে দক্ষিণবঙ্গ লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 08 2026, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : ANI

আজকের আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রিতে। যদিও ভাঙতে পারেনি ২০১৩ সালের রেকর্ড। সেই সময় জানুয়ারি মাসের তাপমাত্রা ছিলো ৯। ফলে ভরা পৌষ মাসে শীতের দাপট থাকলেও শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে ১০ থেকে ১২-র ঘরেই থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে অব্যাহত থাকবে কুয়াশার দাপট। ফলে কমবে দৃশ্যমানতা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
জেলায়-জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি
Image Credit : AI Generated

জেলায়-জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে থাকবে শৈত্য প্রবাহের মতোন পরিস্থিতি। পারদ ১০ ডিগ্রির ঘরে চড়লেও বজায় থাকবে কনকনে শীতের আমেজ। মঙ্গলবার মহানগরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারেও একই ছিল তাপমাত্রার পারদ। ফলে আগামী দুই থেকে তিনদিন রাজ্যের তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। ফলে একইরকম থাকবে শীতের অনুভূতি। 

Related Articles

Related image1
বাংলাদেশে হিন্দু নিধনকারীদের বীরের সম্মান! সংখ্যালঘু হত্যাকারীদের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত ইউনূসের
Related image2
নাম জড়িয়ে ছিলো কমনওয়েলথ গেমস দুর্নীতিতে, প্রয়াত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : ANI

দক্ষিণবঙ্গের আবহাওয়া

লক্ষ্মীবারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্তও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের আরও ছয় জেলায় ‘শীতল দিন’ অর্থাৎ, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বা তার বেশি কম হলে থাকতে পারে বলেও জানানো হয়েছে।

45
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

 বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে। যা আগামী সপ্তাহে আবহাওয়ার মোড় ঘুরিয়ে দিতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন ও সিউড়ি, যেখানে পারদ নেমেছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও সঙ্গিন। পাহাড়ে যেমন তুষারপাতের সম্ভাবনা বাড়ছে, সমতলে তেমনই কুয়াশার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে নামায় হাড়কাঁপানো ঠান্ডা পাহাড়ে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতল দিনৃ- জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে 'কোল্ড ডে' বা চরম শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে।

55
বৃষ্টির পূর্বাভাস?
Image Credit : X

বৃষ্টির পূর্বাভাস?

জাঁকিয়ে ঠান্ডার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সমতলে রায়গঞ্জে পারদ পতন হয়েছিল ৮.০ ডিগ্রিতে। ফলে উত্তরের জেলায়-জেলায় আগামী কয়েকদিনে আরও বাড়বে শীতের কামড়। একইসঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং সহ উত্তরবঙ্গে বজায় থাকবে কুয়াশা। ফলে কমবে দৃশ্যমানতা। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image2
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image3
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image4
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image5
Ajker Bangla News live: Dilip Ghosh News - 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Related Stories
Recommended image1
বাংলাদেশে হিন্দু নিধনকারীদের বীরের সম্মান! সংখ্যালঘু হত্যাকারীদের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত ইউনূসের
Recommended image2
নাম জড়িয়ে ছিলো কমনওয়েলথ গেমস দুর্নীতিতে, প্রয়াত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved