
Suvendu Adhikari: কলকাতা পুলিশে হচ্ছে ঢালাও নিয়োগ, বড় ঘোষণায় কী জানালেন CM শুভেন্দু
বাড়িতে একা থাকা প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে কলকাতা পুলিশের পুরনো ‘প্রণাম’ কর্মসূচি ফের চালুর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari: বাড়িতে একা থাকা প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে কলকাতা পুলিশের পুরনো ‘প্রণাম’ কর্মসূচি ফের চালুর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কালীঘাট থানায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই উদ্যোগ পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। প্রণাম কর্মসূচির মাধ্যমে বাড়িতে একা থাকা প্রবীণ নাগরিকদের নিয়মিত খোঁজখবর নেওয়া, প্রয়োজনে ওষুধ পৌঁছে দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে সাহায্য করার ব্যবস্থা ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা বা অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অনেক প্রবীণ নাগরিকের সন্তান কর্মসূত্রে বাইরে থাকেন। ফলে তাঁদের একাই থাকতে হয়। এই পরিস্থিতিতে প্রবীণদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় 'প্রণাম' কর্মসূচি ফের চালুর ভাবনা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে।