Maynaguri Bus Accident: শুধুই স্বজন হারানোর কান্না! হাসপাতালে ছুটলেন মন্ত্রীরা, কী পরিস্থিতি?

Maynaguri Bus Accident: গুরুতর আহত বহু যাত্রীকে ময়নাগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে জলপাইগুড়ি সদর হাসপাতালে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

Share this Video

Maynaguri Bus Accident: ময়নাগুড়ির উল্লাডাবারি এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। ঘটনাস্থলেই অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর আহত বহু যাত্রীকে ময়নাগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে জলপাইগুড়ি সদর হাসপাতালে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। দীর্ঘক্ষণ আহতদের সঙ্গে কথা বললেন দুই মন্ত্রী। আরও ভালো চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বেশ কয়েকজন আহতদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video