Narendra Modi : নর্মদায় বিদেশের শহরকে টেক্কা দেওয়া পরিকাঠামো গড়তে ৪২৭ কোটির প্রকল্পের সূচনা মোদীর

Narendra Modi: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবসে গুজরাতের একতা নগরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share this Video

Narendra Modi: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবসে গুজরাতের একতা নগরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ অক্টোবর, শনিবার, স্ট্যাচু অফ ইউনিটির পাদদেশে সর্দার প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান তিনি। এই বিশেষ দিনে একতা নগরের পর্যটন ও পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। মোট ৪২৬.৭১ কোটি টাকা ব্যয়ে ৩১টি প্রকল্পের কাজের সূচনা ও উদ্বোধন করা হয়। এর মধ্যে ৩০৭.৮৩ কোটি টাকার ২৩টি প্রকল্পের উদ্বোধন এবং ১১৮.৮৮ কোটি টাকার ৮টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। 

Related Video