বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের পরই এখনও পর্যন্ত বিভিন্ন পুরসভা থেকে ১০০-র বেশি কাউন্সিলর পদত্যাগ করেছেন। দলের অন্দরেই তৃণমূলের রাশ আলগা হচ্ছে বলে জল্পনা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত ৪ মে। এখনও এক মাসও তারই মধ্যে রীতিমত বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস দল। ইতিমধ্যেই 'লাটে ওঠার' জোগাড় হয়েছে। দলের হারের পর এখনও পর্যন্ত বিভিন্ন পুরসভা গুলি থেকে ১০০ জনেরও বেশি কাউন্সিলর পদত্যাগ করেছেন। যা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই বলেননি। তবে এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি বিজপি সরকার রাজ্যের এক ডজনেরও বেশি তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তারপরই টিএমসি কাউন্সিলরদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। যদিও তাদের কথায় বিধানসভা নির্বাচনে দলের হারের নৈতিক দায় নিয়েই তাঁরা পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন।

কোন পুরসভায় কতজন TMC কাউন্সিলরের পদত্যাগ

  • ভাটপাড়া পৌরসভা – ৩০ জন কাউন্সিলর
  • গারুলিয়া পৌরসভা – ১৮ জন কাউন্সিলর
  • হালিসহর পৌরসভা – ১৬ জন কাউন্সিলর
  • উত্তর ব্যারাকপুর পৌরসভা – ১৫ জন কাউন্সিলর
  • কন্টাই পৌরসভা – ১৪ জন কাউন্সিলর
  • ডায়মন্ড হারবার পৌরসভা – ৮ জন কাউন্সিলর

দীর্ঘ দিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার। সোমবার ফলতা নির্বাচনের ফল প্রকাশের পর সেখানে তৃণমূলের স্থান চতুর্থ। তারপরই সোমবার ডায়মন্ড হারবার পুরসভার ৮ ডন কাউন্সিলর পদত্যাগ করেন। তাতেই এই কেন্দ্র এবারও রাজ্য রাজনীতিতে আলোচনায় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, দুর্নীতি এগুলি পালা বদলের পর কাউন্সিলরদের পদত্যাগের মূল কারণ। কিন্তু পিছয়ে রয়েছে দলের ভিত টলে যাওয়ায়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূলের সংগঠনের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এসেছে। দলের নেতারা অনেকেই এখনও ঘরবন্দি। এই অবস্থায় কাউন্সিলরদের আর নিজেদের মেরুদণ্ড সোজা করে তৃণমূলের হয়ে কাজ করা সম্ভব নয়। সেই কারণেই পদত্যাগের হিড়িক।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাওড়া পুরসভায় যদি সব ঠিক থাকে তাহলে আগামী ডিসেম্বর মাসেই সেখানে ১৩ বছর পরে নির্বাচন হবে। নির্বাচন হবে বালিতেও। বাকি পুরসভাগুলিতেও দ্রুত নির্বাচন হবে। তাতেই তৃণমূল দলের অন্তঃসার শূন্যদশা আরও প্রকট হতে পারে বলেও মনে করছেন অনেক রাজনীতিবীদ। যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায় এখনও সংগঠনের রাশ শক্ত হাতে ধরার চেষ্টা করছেন। সম্প্রতি দমদম, বিধাননগর, বরাহনগর-এর কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠকও করেছেন। কিন্তু সেখানে কাউন্সিলরদের অনেকেই উপস্থিত হননি বলেও সূত্রের খবর।