- Home
- West Bengal
- Ayushman Bharat Card: আয়ুষ্মান কার্ড হাতে পেলেই মিলবে না সুবিধা, বিনামূল্যে চিকিৎসা পেতে এই কাজ দ্রুত করে নিন
Ayushman Bharat Card: আয়ুষ্মান কার্ড হাতে পেলেই মিলবে না সুবিধা, বিনামূল্যে চিকিৎসা পেতে এই কাজ দ্রুত করে নিন
বাংলায় চালু হওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা রয়েছে। তবে, এই সুবিধা পেতে এবং কার্ড বাতিল হওয়া আটকাতে উপভোক্তাদের অবশ্যই ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। জেনে নিন বিস্তারিত।
দেশ জুড়ে আগেই চালু হয়েছিল আয়ুষ্মান ভারত কার্ড। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় নাম থাকলে মেলে বিনামূল্যে চিকিৎসা। কঠিন রোগের চিকিৎসাও হয় বিনামূল্যে।

তবে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নাম থাকলেই হল না, এই বিশেষ কাজ না করলে বাতিল হয়ে যেতে পারে আপনাদের আবেদন। জেনে নিন কী করবেন।
আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুবিধা দেওয়া হয়। প্রবীণ নাগরিকরাও এই পরিষেবার আওতায় রয়েছেন। ই-কেওয়াইসি শেষ করে কার্ড হাতে পেয়ে গেল তালিকাভুক্ত সরকারি হাসপাতাল এবং অনুমোদিত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ক্যাশলেস চিকিৎসার সুবিধা মেলে। অর্থাৎ কোও অর্থ ব্যয় না করেই মেলে চিকিৎসা।
তবে, এই সুবিধা পেতে হলে ই কেওয়াইসি করে নিন। এই কাজ বাকি থাকলে মিলবে না সুবিধা। এক্ষেত্রে আশা কর্মীদের ওপর নির্ভর করতে হবে না। চাইলে নিজেরাও করে নিন।
উপভোক্তার কাছের কোনও অনুমোদিত সাইবার ক্যাফেতে গিয়ে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। যাচাই শেষ হওয়ার পর সেখান থেকেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করুন বা প্রিন্ট করে নিন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

