Yuva Sathi: অনলাইনে যুবসাথীর ফর্ম ফিলআপ করছেন? এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আবেদন
সরকার 'বাংলার যুব সাথী' প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবকদের জন্য মাসিক ভাতা চালু করেছে। অনলাইনে নির্দিষ্ট পোর্টালে আবেদন করা যাবে। আবেদনপত্র খারিজ হওয়া আটকাতে এই কয়টি প্রয়োজনীয় নথি সঠিকভাবে আপলোড করুন।

ভোটের মুখে রাজ্য জুড়ে চলছে বেকার ভাতার ফর্ম ফিলআপ। সদ্য ঘোষণা হয়েছে এই নতুন প্রকল্পের কথা। প্রথমে কথা ছিল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম বিলি করা হবে। পরে শোনা যাচ্ছে, বাড়তে পারে এই দিন।
রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুব সাথী নামে প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের দ্বারা মাসে মিলবে ভাতা।
চাইলে অনলাইলে ফর্ম ফিলআপ করতে পারেন। অনলাইনে অনেকেই করছেন আবেদন। তবে, সেক্ষেত্রে বিশেষ সতর্ক হতে হবে। এই কয়টি কাজ না করলে খারিজ হয়ে যেতে পারে আপনার আবেদনপত্র।
আবেদন করতে হলে সবার আগে আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে যান। https://apas.wb.gov.in/ থেকে ফর্ম ফিলআপ করতে হবে। সেখানে আবেদন করার পরবেন। এই নির্দিষ্ট সাইট ছাড়াও মিলবে যুবসাথী কয়েকটি জায়গায়। যুবসাথী ফর্ম পাবেন যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটে। https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices ওয়েবসাইটেও মিলবে ফর্ম। সেখানে Application form for bangler yuba sathi scheme ক্লিক করে ফর্ম পাবেন। সেখান থেকে ডাউনলোড করে নথি-সহ জমা দিন।
অনলাইনে ফর্ম ফিলআপ করতে হাতে রাখুন-
অনলাইনে ফর্ম ফিলআপ করতে হলে হাতে রাখতে হবে কয়টি প্রয়োজনীয় তথ্য। যেমন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড (কেবল পিডিএফ), মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট (কেবল পিডিএফ), আধার কার্ডের করি (কেবল পিডিএফ), ভোটার কার্ডের করি (কেবল পিডিএফ)। প্রয়োজন পাসবুকের প্রথম পাতা (কেবল পিডিএফ), SC/ST/OBC সার্টিফিকেটের কপি (কেবল পিডিএফ), পাসপোর্ট সাইজের সাম্প্রতিক কপি (কেবল পিডিএফ), আবেদনকারীর সই (কেবল JPG বা PNG ফরম্যাট), ভ্যালিড মোবাইল নম্বর। সেখানে যাবে ওটিপি।
এই কয়টি ডকুমেন্ট জমা না দিলে বাতিল হতে পারে আপনার আবেদন। তাই আবেদন পত্র জমা দেওয়ার সময় অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন। তা না হলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.
