Yuva Sathi Status Chack: যুবসাথী প্রকল্পে আবেদন করার পর কীভাবে চেক করবেন স্ট্যাটাস?
Yuva Sathi Status Chack: যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হয়েছে, বেকার যুবকরা মাসে ১৫০০ টাকা ভাতা পাবেন।তাই আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি জেনে রাখা জরুরি। ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ক্যাম্পে এই আবেদনপত্র জমা দেওয়া যাবে।

যুবসাথীর ফর্ম ফিলআপ
Yuva Sathi Status Chack: যুবসাথীর ( Yuva Sathi) ফর্ম ফিলআপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাম নথিভুক্ত হয়েছে এই প্রকল্পে। কিন্তু এই ভুলেই ক্যান্সেল হয়ে যেতে পারে যুব সাথির আবেদন। যুবসাথীর ফর্ম ফিলআপের জন্য নির্দিষ্ট কিছু নিয়মে বেঁধে দিয়েছে রাজ্য সরকার।
আবেদন করার নিয়ম
যারা আবেদন করবেন তাঁদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। যারা আবেদন করবেন তাদের কোনও সরকারি বা বেসরকারি কাজ করা একেবারেই চলবে না। প্রতি মাসে ১৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য।
কারা কারা পাবেন এই ভাতা
রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের বিষয়ে সাহায্য করার জন্য এই ‘যুব-সাথী’ প্রকল্প। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, সর্বাধিক ৫ বছর অবধি, মাসে এই আর্থিক সাহায্য দেওয়া হবে।
কীভাবে চেক করবেন আপনার আবেদনের স্ট্যাটাস
এবার এই প্রকল্পে আবেদন করার পর কীভাবে চেক করবেন আপনার আবেদনের স্ট্যাটাস। এর জন্য প্রধমে যুবসাথীর অফিসিয়াল পোর্টালটিতে যান। সেখানে হোমপেজে চেক স্ট্যাটাসে ক্লিক করুন।
মোবাইল নম্বরে ওটিপি
এরপর আবেদন প্রক্রিয়ার সময় আপনার দেওয়া মোবাইল নম্বরটি লিখে ক্যাপচা কোডটি দিন। এরপর 'Get OTP'-এ ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটা লিখে 'Verify Pin'-এ ক্লিক করুন।
ফর্মটি প্রিন্ট নিতে পারেন
এইভাবে নথি দেওয়া হলে আপনার রেজিস্টার নম্বর স্ক্রিনে দেখা যাবে। এছাড়াও, আপনি 'আবেদন ফর্ম' বিকল্পে ক্লিক করে আপনার জমা দেওয়া ফর্মটি দেখতে বা প্রিন্টও নিতে পারেন।
এই আবেদন পত্র জমা নেওয়া হবে
১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করে এই আবেদন পত্র জমা নেওয়া হবে। ভোটের আগেই বেকার যুবকরা হাতে পাবে এই ভাতা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

