Crime News: শেষরক্ষা হল না...চেন্নাই থেকে ধরা পড়ল মূল পান্ডা! নন্দীগ্রাম ডাকাতির রহস্যভেদ!

Crime News: ডাকাত চক্রের মূল পান্ডাকে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে প্রায় ১০৩ গ্রাম সোনার গয়না, লক্ষাধিক টাকা, রুপোর সামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিস উদ্ধার হয়েছে। যদিও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক

Share this Video

Crime News: নন্দীগ্রামের মঙ্গলচক এলাকায় সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বড় সাফল্যের দাবি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, তদন্তে নেমে মোট ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ডাকাত চক্রের মূল পান্ডাকে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে প্রায় ১০৩ গ্রাম সোনার গয়না, লক্ষাধিক টাকা, রুপোর সামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিস উদ্ধার হয়েছে। যদিও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ভিডিওতে নন্দীগ্রাম ডাকাতি মামলার তদন্ত, গ্রেফতার, উদ্ধার হওয়া সামগ্রী এবং পুলিশের সাংবাদিক বৈঠকের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

Related Video