
Narayangarh Flood: ছিন্নদ্বীপের মতো ১২ গ্রাম! কেলেঘাইয়ের জলে ডুবল নারায়ণগড়, ছুটলেন বিধায়ক
Narayangarh Flood: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে টানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন কাঠালিয়া, গোপীনাথপুর সহ কেলেঘাই নদীর পার্শ্ববর্তী প্রায় ১০-১২টি গ্রাম। নদীর জল বাড়ায় একাধিক এলাকায় ঢুকেছে জল, ছিন্নদ্বীপের মতো অবস্থায় বহু গ্রাম।
Narayangarh Flood: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে টানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন কাঠালিয়া, গোপীনাথপুর সহ কেলেঘাই নদীর পার্শ্ববর্তী প্রায় ১০-১২টি গ্রাম। নদীর জল বাড়ায় একাধিক এলাকায় ঢুকেছে জল, ছিন্নদ্বীপের মতো অবস্থায় বহু গ্রাম। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে বিধায়ক রমাপ্রসাদ গিরি, খড়্গপুরের এসডিও জ্যোতি ঘোষ, এসডিপিও সিদ্ধার্থ ডাঙ্গি, বিডিও এবং বিজেপি নেতৃত্ব। দুর্গত মানুষের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। দেখুন নারায়ণগড়ের জলমগ্ন এলাকার বিস্তারিত পরিস্থিতি।