রাজ্যে আজ প্রথম দফার বিধানসভা ভোটগ্রহণ চলছে। এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বিতীয় দফার জন্য একাধিক জনসভা ও রোড শো করছেন। প্রধানমন্ত্রী বাংলার মহিলা ও যুব সমাজকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
আজ রাজ্যে প্রথম দফা নির্বাচন। রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দফার দিনেই দ্বিতীয় দফার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ এপ্রিল রাজ্যের তিন জেলায় ৩টি সভা ও রোড শো করবেন মোদী।
সময়সূচি অনুসারে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন নরেন্দ্র মোদী। তারপরে মথুরাপুরে জনসভা করবেন। সেদিন বিকেল সাড়ে চারটায় হাওড়ায় রোড শো করবেন মোদী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী প্রথমে বেলুড় মঠ পৌঁছাবেন। এরপর সেখান থেকে তাঁর রোড শো শুরু হয়ে সালকিয়া মোড় পর্যন্ত যাবে। এই কারণে কড়া নিরাপত্তা আছে সেই সকল স্থানে। আজ বন্ধ থাকবে একাধিক স্কুলও।
আজই রাজ্যে একাধিক সভা রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনিও ২টি জনসভা এবং ১টি রোড শো করবেন। আজ দুপুর আড়াইটে নাগাদ হুগলির বলাগড়ে জনসভা করবেন অমিত শাহ। বিকেল পৌনে চারটে নাগাদ পুরশুড়ায় মায়াপুর মনপীঠ মাঠে সভা করবেন তিনি। এই দিন সাড়ে পাঁচটা নাগাদ মধ্যমগ্রামে রোডশো করার করা অমিত শাহের।
এদিকে আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফা ভোট। প্রথম দফার ভোটের দিন বাংলার মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা ভাষা করলেন সোশ্যাল মিডিয়া পোস্ট। একই সঙ্গে যুবসমাজকে এগিয়ে আসার অনুরোধ করেন।
মোদী নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’
আজ প্রথম দফা ভোট। আজ ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। কমিশন সূত্র জানা গিয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথ আছে। প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১,৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীদের সংখ্যা ১৬৭ জন। আয়তনের নিরিখে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র হল শিলিগুড়ি। আয়তন ৪১.৯ বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় কেন্দ্র কালিম্পং। ভোটার সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার। আর সব থেকে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সেখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার।


