MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • National Election Commission: হিংসামুক্ত ভোট করাতে তৎপর কমিশন, নির্বাচনী আধিকারিকদের কড়া বার্তা জ্ঞানেশ কুমারের

National Election Commission: হিংসামুক্ত ভোট করাতে তৎপর কমিশন, নির্বাচনী আধিকারিকদের কড়া বার্তা জ্ঞানেশ কুমারের

National Election Commission On WB Vote: বঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। নির্বাচনের আর একমাসও বাকি নেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। পাল্টা শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন।

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 24 2026, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি
Image Credit : Google

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি

মাস ঘুরলেই রাজ্যে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এসআইআর আবহে রাজ্যে প্রথমবার নির্বাচন। সোমবারই প্রকাশিত হয়েছে বিবেচনাধীন ভোটারদের নামের অতিরিক্ত তালিকা। শুধু তাই নয়, আসন্ন নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তারজন্য এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবারই এই বিষয়ে বৈঠক ডাকেন নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক (DEO), পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের (CP) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কী বার্তা দিলেন জ্ঞানেশ কুমার?
Image Credit : ANI

জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কী বার্তা দিলেন জ্ঞানেশ কুমার?

হিংসামুক্ত নির্বাচনের বার্তা:- গত ৯ মার্চ পশ্চিমবঙ্গ সফরে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছিলেন যে, রাজ্যে নির্বাচন হতে হবে সম্পূর্ণ হিংসামুক্ত এবং ভয়হীন পরিবেশে। সোমবারের বৈঠকে সেই বার্তারই প্রতিফলন দেখা গেল। জানা গিয়েছে, অনলাইন পর্যালোচনা বৈঠক:- ২৩ মার্চ, কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খুঁটিনাটি খতিয়ে দেখেন।

Related Articles

Related image1
Samik Bhattacharya: 'ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন', ভোট নিয়ে অকপট শমীক ভট্টাচার্য
Related image2
News Round Up: বিধানসভা ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ থেকে শুরু করে বিপাকে পিএসএল, সারাদিনের সব খবর এক ক্লিকে
35
আলোচনার মূল বিষয়বস্তু কী ছিল?
Image Credit : X

আলোচনার মূল বিষয়বস্তু কী ছিল?

বৈঠকে মূলত ইভিএম (EVM) ম্যানেজমেন্ট, ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম সুযোগ-সুবিধা (AMF), নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ এবং ভোটার সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বেআইনি লেনদেন এবং মদ বা উপহারের মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করা রুখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

45
বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থার নির্দেশ নির্বাচন কমিশনের
Image Credit : X

বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থার নির্দেশ নির্বাচন কমিশনের

ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনাররা (NLMTs) জেলা আধিকারিকদের আইনশৃঙ্খলার প্রয়োগ, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ এবং নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর করার বিষয়ে প্রশিক্ষণ দেন। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় যাতে ভোট শান্তিপূর্ণ ভাবে হয় সেই বার্তায় দেন জ্ঞানেশ কুমার। 

55
বিধানসভা নির্বাচন নিয়ে আর কী বলল কমিশন?
Image Credit : ChatGPT

বিধানসভা নির্বাচন নিয়ে আর কী বলল কমিশন?

কমিশন জানিয়েছে, আগামী ২৫ মার্চ বেলা ১১টা থেকে প্রতিটি বিভাগীয় সদরে রিটার্নিং অফিসারদের (ROs) বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রতি ধাপেই যে কমিশন কড়া নজর রাখছে, সোমবারের বৈঠক তারই প্রমাণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল (West Bengal Assembly Election)।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Hasirani Rath: 'জয় সময়ের অপেক্ষা', কত ভোটে জিতবেন? কী বললেন হাসিরানি রথ
Recommended image2
Now Playing
অন্নপূর্ণার টাকার খুশিতে মহামিছিল, বড় দাবি রেখা পাত্রর
Recommended image3
Now Playing
Chinsurah Municipality : মিলছে না বেতন, বিক্ষোভে যা করলেন কর্মীরা
Recommended image4
Now Playing
Ganesh Chaturthi 2026: চোখ ধাঁধানো গণেশ! সোনা-হীরে দিয়ে তৈরি এই মূর্তির সামনে ভিড় সামলানো দায়
Recommended image5
Now Playing
'চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং, ২ কোটিতে সুপারি', বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
Related Stories
Recommended image1
Samik Bhattacharya: 'ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন', ভোট নিয়ে অকপট শমীক ভট্টাচার্য
Recommended image2
News Round Up: বিধানসভা ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ থেকে শুরু করে বিপাকে পিএসএল, সারাদিনের সব খবর এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved