MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • এই তালিকায় নাম না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের কড়কড়ে ৩০০০ টাকা! রাজ্যের নয়া গাইডলাইন জারি

এই তালিকায় নাম না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের কড়কড়ে ৩০০০ টাকা! রাজ্যের নয়া গাইডলাইন জারি

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় খবর। এই বিশেষ লিস্টে নাম না থাকলে নাকি মিলবে না প্রকল্পের ৩০০০ টাকা। কীভাবে দেখবেন তালিকায় নাম রয়েছে কিনা, সেই সঙ্গে কীভাবে আবেদন করবেন, আজ জেনে নিন।

3 Min read
Author : Parna Sengupta
Published : May 20 2026, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
Image Credit : ai photo

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে বড় আপডেট। নয়া গাইডলাইন জারি করল রাজ্য। কী রয়েছে সেই গাইডলাইনে। আজকের প্রতিবেদনে জেনে নিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
213
Image Credit : Asianet News

রাজ্য মন্ত্রিসভা ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে অনুমোদন দিয়েছে। বৈঠকের পর নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়েছেন নয়া গাইডলাইনের কথা। ঠিক কী বলেছেন তিনি, রইল বিস্তারিত।

Related Articles

Related image1
Annapurna Bhandar: চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট, আবেদন শুরু কবে থেকে? জেনে নিন
Related image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি জারি, ৩০০০ কারা পাবেন? কবে থেকে নতুন আবেদন?
313
Image Credit : Asianet News

জানা গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ৩০০০ টাকা পাওয়ার জন্য ভোটার তালিকায় নাম থাকা ও এসআইআর লিস্টে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক। সরকারের নতুন যাচাই প্রক্রিয়া এবং কাদের নাম তালিকা থেকে বাদ যাবে, সেই তালিকা অনুযায়ী ঠিক করা হবে। ১ জুন থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে।

413
Image Credit : Asianet News

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। সম্প্রতি সরকারের তরফে জারি হওয়া একটি নতুন নিয়ম ঘিরে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, যদি কারও নাম ভোটার তালিকায় না থাকে, অথবা SIR বা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ যায়, কিংবা ভোটার কার্ড না থাকে— তাহলে কি তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না?

513
Image Credit : ai photo

এখন সবচেয়ে বড় প্রশ্ন, SIR বা ভোটার তালিকা সংশোধনের পর যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা কি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন? এই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী।

613
Image Credit : Asianet News

তিনি জানিয়েছেন, বাদ পড়া প্রায় ৯১ লক্ষ নাম নিয়ে সমীক্ষা ও বিশ্লেষণ করা হবে। সেই তালিকার মধ্যেও যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন অথবা CAA-র জন্য আবেদন করেছেন, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁরাও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন।

713
Image Credit : AI PHOTE

প্রশাসনিক সূত্রে খবর, উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া আরও কড়া করতে চাইছে সরকার। সেই কারণেই বিভিন্ন সরকারি প্রকল্পে পরিচয়পত্র এবং ভোটার সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখার কাজ শুরু হয়েছে। মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং ভুয়ো আবেদন বা ডুপ্লিকেট সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া।

813
Image Credit : Asianet News

সূত্রের দাবি, ভোটার তালিকা এবং পরিচয় সংক্রান্ত নথি এখন অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ যাচাইকরণ মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে যাঁদের নাম ভোটার তালিকায় নেই, অথবা যাঁদের ভোটার তথ্য আপডেট নয়, তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

913
Image Credit : AI PHOTE

তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এমন কোনও ঘোষণা হয়নি যে শুধুমাত্র ভোটার কার্ড না থাকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রশাসনের একাংশের মতে, বিষয়টি মূলত তথ্য যাচাই এবং নথির সামঞ্জস্যতা নিশ্চিত করার জন্যই করা হচ্ছে।

1013
Image Credit : AI PHOTO

এদিকে এই খবর সামনে আসতেই বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মানুষ এখনও ভোটার তালিকার সংশোধন, নাম অন্তর্ভুক্তি বা পরিচয়পত্র আপডেট সংক্রান্ত সমস্যার মুখোমুখি হন। ফলে তাঁদের একাংশের আশঙ্কা, ভবিষ্যতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হতে পারে।

1113
Image Credit : AI PHOTO

বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে তথ্য যাচাই জরুরি হলেও, প্রকৃত উপভোক্তারা যাতে বঞ্চিত না হন সেদিকেও নজর রাখা প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রেই প্রশাসনিক ভুল বা তথ্যগত সমস্যার কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে।

1213
Image Credit : AI PHOTE

সরকারি দফতরের তরফে সাধারণ মানুষকে নিজেদের নথি আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম রয়েছে কি না, ভোটার কার্ডে তথ্য সঠিক আছে কি না এবং অন্যান্য পরিচয়পত্রের সঙ্গে তথ্য মিলছে কি না, তা এখন থেকেই যাচাই করে নেওয়ার কথা বলা হচ্ছে।

1313
Image Credit : AI

এখন দেখার, ভবিষ্যতে সরকার এই বিষয়ে আরও স্পষ্ট নির্দেশিকা জারি করে কি না। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে ভোটার তথ্য যুক্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের মধ্যে বড় প্রভাব ফেলতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image2
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image5
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Related Stories
Recommended image1
Annapurna Bhandar: চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট, আবেদন শুরু কবে থেকে? জেনে নিন
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি জারি, ৩০০০ কারা পাবেন? কবে থেকে নতুন আবেদন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved