Noa para Shootout News: রাতের অন্ধকারে ফের শ্যুটআউটের ঘটনা। এবার বারাকপুরের নোয়াপাড়ায় শ্যুট আউট। গুলিবিদ্ধ বিজেপি নেতা! কী কারণে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Noa para Shootout News: ফের নোয়াপাড়ায় শুট আউট। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। শনিবার গভীর রাতে একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং- এর বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। সিসিটিভির ফুটেছে দুষ্কৃতীদের সেই গুলি ছোড়ার ছবি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরে দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ। গণনার আগে নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে এই গুলি ছোঁড়ার ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঠিক কী ঘটেছে?

ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক কুন্দন সিং এর বাড়িতে বাইকে করে দুই যুবক হঠাৎই তাঁর বাড়ির সামনে আসে এবং আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যায়। অভিযুক্ত দুই যুবকের নাম আকাশ চৌধুরী ও আমন। গভীর রাতে এই দুঃসাহসিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম দাবি করেছেন, বিজেপির নিজেদের মধ্যে যে লড়াই রয়েছে এটি সেই ঘটনার প্রতিফলন।

পুলিশ এই ঘটনায় তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতার করলে প্রকৃত সত্য সামনে আসবে। অপরদিকে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেছেন, বহিরাগত দুষ্কৃতীরা এসে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে পুলিশের এই দুষ্কৃতীদের গ্রেফতার করা উচিত। গণনায় নিশ্চিত হার জেনে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় ভয়ের পরিবেশ শাসক দল তৃণমূল কংগ্রেস সৃষ্টি করতে চাইছে বলে বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে। এই শুট আউট এর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে নোয়াপাড়ায়।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।