
Pakistan Diwali: মনে ভয় নিয়েও সংখ্য়ালঘু হিন্দুদের দিওয়ালিতে আলোয় রঙীন পাকিস্তান
পাকিস্তানেও আলোর উৎসব দীপাবলির আনন্দ! প্রদীপের আলো, রঙিন রঙ্গোলি আর আতশবাজির ঝলকানিতে সেজে উঠল পাকিস্তানের বিভিন্ন প্রান্ত। হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধুমধাম করে পালন করলেন দীপাবলি।
Pakistan Diwali: পাকিস্তানেও আলোর উৎসব দীপাবলির আনন্দ! প্রদীপের আলো, রঙিন রঙ্গোলি আর আতশবাজির ঝলকানিতে সেজে উঠল পাকিস্তানের বিভিন্ন প্রান্ত। হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধুমধাম করে পালন করলেন দীপাবলি। ঘরবাড়ি ও মন্দির সাজানো থেকে শুরু করে একে অপরকে শুভেচ্ছা বিনিময়,উৎসবের আমেজে মাতলেন সকলে। ধর্মীয় রীতি মেনে পুজো, প্রদীপ প্রজ্বলন এবং আলোর রোশনাইয়ে উদযাপিত হল আলোর উৎসব। সীমান্তের ওপারেও দীপাবলির এই বর্ণময় ছবি নজর কাড়ছে।