PM Modi International Yoga Day: কলকাতার রেড রোডে উদ্‌যাপিত হচ্ছে এই মেগা ইভেন্ট। যেখানে উপস্থিত রয়েছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবথেকে বড় বিষয়, প্রধানমন্ত্রী নিজে যোগাভ্যাস করেছেন।

PM Modi International Yoga Day: ঐতিহাসিক মুহূর্ত সিটি অফ জয়-তে। উদযাপন হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day PM Modi)। কলকাতার রেড রোডে উদ্‌যাপিত হচ্ছে এই মেগা ইভেন্ট। যেখানে উপস্থিত রয়েছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবথেকে বড় বিষয়, প্রধানমন্ত্রী নিজে যোগাভ্যাস করেছেন (PM Modi latest yoga news)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রেড রোডে যোগাভ্যাস ঘুরে দেখলেন মোদী

সেইসঙ্গে, ঘুরে দেখছেন একাধিকজনের অনুশীলন। কারও কারও যোগভঙ্গি শুধরেও দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, শনিবারই দু-দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে হুগলির তারকেশ্বরের অনুষ্ঠানে তিনি যোগ দেন শনিবার বিকেলে। এরপর রাতে থাকেন লোকভবনে। আর রবিবার ভোরবেলাই পৌঁছে যান রেড রোডে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সেখানেই বাকিদের সঙ্গে যোগব্যায়াম করেন স্বয়ং প্রধানমন্ত্রী। 

নিজের আসনে বসে এবং দাঁড়িয়ে বেশ কিছুটা অনুশীলন করার পর, গোটা চত্বর ঘুরতে দেখা যায় তাঁকে। এমনকি, অনেকের যোগ-ভঙ্গি নিজে থেকে দাঁড়িয়ে শুধরে দিলেন তিনি। মানুষের সঙ্গেই জনগণের প্রধানমন্ত্রী। অন্যদিকে, মোদীর সঙ্গে মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Scroll to load tweet…

যোগ দিলেন নিজেও, শুধরে দিলেন অনেকের যোগ-ভঙ্গি

এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে শহরের নানাপ্রান্তে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। রবিবার সকাল থেকে সেখানে রেড রোডের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কড়া হচ্ছে। বহু মানুষ ভিড় করে দেখছেন এবং স্ক্রিনের সামনে জড়ো হয়েছেন তারা। শুধু তাই নয়, জায়ান্ট স্ক্রিনের সামনে পেতে দেওয়া হয়েছে বেশ কিছু আসনও। অনেকেই সরাসরি সম্প্রচার দেখে যোগাভ্যাসে ব্যস্ত।

যোগাভ্যাস অনুশীলন শুরুর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী সবার প্রতি ভাষণ দেন। যোগাভ্যাসের উপকারিতা, বয়স বাড়লে যোগব্যায়ামের উপকারিতা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের এই প্রাচীন ঐতিহ্যের ব্যাপ্তি বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল, ‘যোগা ফর হেল্‌দি এজিং’। অর্থাৎ, বার্ধক্যকেও সুন্দর এবং স্বাস্থ্যবান করে তুলতে পারে একমাত্র যোগব্যায়াম। ৪০ বছরেও যোগ ২০ বছরের সতেজতা এনে দিনে পারে।’’ 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।