Modi with Mithun Brigade Rally: একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মিঠুন চক্রবর্তী। একজন মহাগুরু, আর তার পাশে মহামন্ত্রী। বিজেপির ব্রিগেডের মঞ্চে চাঁদের হাট বসেছিল। তার মধ্যেই ছিল এই জোড়া আকর্ষণ। লক্ষ লক্ষ মানুষের চোখ আটকে থাকল মোদী আর মিঠুনের দিকে।

Modi with Mithun Brigade Rally: একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মিঠুন চক্রবর্তী। একজন পর্দার মহাগুরু, আর তার পাশে মহামন্ত্রী। শনিবার বিজেপির ব্রিগেডের মঞ্চে চাঁদের হাট বসেছিল। তার মধ্যেই ছিল এই জোড়া আকর্ষণ। ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের চোখ আটকে থাকল মোদী আর মিঠুনের দিকে। বছর পাঁচেক আগে এই ব্রিগেডের সভাতেই প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। দিনটা ছিল ১৪ মার্চ, ২০২১। পাঁচ বছর পর মোদীর এখন বিশ্বস্ত সঙ্গী মিঠুন দা। এদিন ব্রিগেডে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই 'দাদা সাহেব ফালকে পুরস্কার' জয়ী মিঠুনকে হাত ধরে পাশে বসান প্রধানমন্ত্রী মোদী। এরপর কিছুক্ষণ হাল্কা চালে হাসাতে হাসতে মিঠুনের সঙ্গে কথা বলেন মোদী।

মঞ্চে উঠে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেন মোদী

ব্রিগেডের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারদের সঙ্গে কথা বলেন মোদী। মঞ্চে দিলীপ ঘোষকে দেখে থমকে দাঁড়িয়ে এক গাল হাসি দিয়ে অভিনন্দন জানান মোদী। কিন্তু মিঠুনের সঙ্গেই সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

মিঠুনকে কী বললেন মোদী

মিঠুনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কী কথা বললেন মোদী তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও রাজ্য বিজেপি নেতাদের অনেকেই বলছেন, বিষয়টি তেমন কিছুই নয়। মিঠুনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা বেশ ভাল মোদীর। তাই মঞ্চে ওঠে হাল্কাচালেই দুজনে কথা বলেন। কিন্তু রাজনীতিতে জল্পনা এমন একটা বিষয় হাল্কা জলের ঢেউটাই বড় স্রোতে পরিণত হয়। মোদী-মিঠুনের এই মঞ্চের ঘনিষ্ঠতাকে রাজনৈতিক মহলের একটা অংশ বড় ইঙ্গিত দেখছে। ভোটের দামামা বাজার পর থেকেই মিঠুনকে নিয়মিত রাজ্য বিজেপির সাংবাদিক সম্মেলনে, সভায় দেখা যাচ্ছে। মমতার বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক কথাও বলতে দেখা যাচ্ছে বিজেপির তারকা নেতা-অভিনেতাকে। 

এবার ভোটে লড়বেন মিঠুন?

তাহলে কি মিঠুনকে এবার বিজেপির টিকিটে লড়তে দেখা যাবে? রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কি মহাগুরুকে মহাদায়িত্বেও দেখা যেতে পারে? বিজেপিতে মিঠুনের যোগদানের পর থেকেই অবশ্য এমন জল্পনা বারবার উঠেছে। তবে তৃণমূল ছেড়ে ২০২১ সালের মার্চে বিজেপিতে যোগদানের পর থেকে মিঠুন অনেক প্রচার করলেও কখনই বিজেপির হয়ে ভোটে দাঁড়াননি। এবার কি তাহলে প্রথমবার...উত্তরটা সময়ই বলবে।