ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। তারপরেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ। কয়েকটি জায়গায় হিংসা হয়েছে।

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। তারপরেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ। কয়েকটি জায়গায় হিংসা হয়েছে। পাকিস্তানে করাচি-সহ একাধিক জায়গায় হিংসা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১২০ জনেরও বেশি আহত হয়েছেন। রবিবার ইরানি সরকারের সমর্থক বিক্ষোভকারীরা একটি মার্কিন কনস্যুলেটে হামলা চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি আঁচ করে আগেভাগেই সতর্ক হল কলকাতা পুলিশ। কলকাতার মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বৃদ্ধি করল লালবাজার। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার একটি নির্দেশিকা জারি করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতায় মার্কিন দূতাবাসটি শেক্সপিয়ার সরণি থানা এলাকায় অবস্থিত। তাই সংশ্লিষ্ট থানাকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সময়ে সময়ে টহল দেওয়ার কথা বলা হয়েছে।

খামেইনির মৃত্যুর প্রতিবাদে শনিবার ধর্মতলা থেকে মিছিল করে এসইউসিআই। গন্তব্য ছিল মার্কিন কনস্যুলেট। কিন্তু, গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই সেই মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরেই লালবাজারের তরফে বৃদ্ধি করা হয়েছে মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা। খামেইনির হত্যার প্রতিবাদে রবিবার শ্রীনগর এবং লাদাখ সহ কাশ্মীর জুড়ে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়। কাশ্মীরে আনুমানিক ১৫ লক্ষ শিয়া মুসলিম বাস করে। লাল চক, সাইদা কাদাল, বুদগাম, বান্দিপোরা, অনন্তনাগ এবং পুলওয়ামায় বিশাল বিক্ষোভের খবর পাওয়া গেছে । বিক্ষোভের প্রতিক্রিয়ায় উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আরও বিক্ষোভের আশঙ্কায়, জম্মু ও কাশ্মীর সরকার আগামী দু'দিনের জন্য কাশ্মীরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

শনিবার সকালে থেকে ইরানে মুহুমুহু হামলা শুরু করেছে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। আলোচনা স্থগিত করে ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় শুরু করেছে বলে দাবি করার পর শনিবার ইরানে হামলা চালাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। পাল্টা সংযুক্ত আরব আমিরশাহের আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান, যার ফলে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের দিকে ঝুঁকে পড়ে।