
Behala Sarsuna Crime Update: যে রাস্তায় নগ্ন করে হাঁটানো হয়েছিল বাবা-ছেলেকে, সেই রাস্তাতেই অভিযুক্তদের হেনস্থা! পুলিশের বড় অ্যাকশন
সরশুনায় প্রেমের ‘শাস্তি’ হিসেবে এক তরুণ, তাঁর বাবা এবং বন্ধুকে নগ্ন করে যে সব রাস্তায় হাঁটানো হয়েছিল, সেই একই রাস্তায় খালি গায়ে, কোমরে দড়ি পরিয়ে মারধরে অভিযুক্তদেরও হাঁটাল পুলিশ।
সরশুনায় প্রেমের ‘শাস্তি’ হিসেবে এক তরুণ, তাঁর বাবা এবং বন্ধুকে নগ্ন করে যে সব রাস্তায় হাঁটানো হয়েছিল, সেই একই রাস্তায় খালি গায়ে, কোমরে দড়ি পরিয়ে মারধরে অভিযুক্তদেরও হাঁটাল পুলিশ। সরশুনা কাণ্ডে পুলিশের অ্যাকশন। পুলিশ সূত্রে খবর, তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে হেনস্থার ঘটনায় তিন জনকে গ্রেফতার করে সরশুনা থানার পুলিশ।