Rahul Arunoday Banerjee: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লিখেছেন, “আমাদের বন্ধু, পথচলার সাথী! অপূরণীয় ক্ষতি। বিজয়গড়ে বেড়ে ওঠা এবং তারপর টলিউড জগতের পরিচিত মুখ। থিয়েটারের মঞ্চেও রাহুল কত বার্তা দিয়েছে মানুষকে। সেই প্রিয় বন্ধু, যে নিজের আদর্শে ছিল অবিচল।"
Rahul Arunoday Banerjee: শোকের ছায়া। দীঘার তালসারিতে মেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান টলিউডের এই জনপ্রিয় অভিনেতা (rahul arunoday banerjee)। তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনার খবর আসতেই কার্যত, শোকের ছায়া নেমে আসে টলিউড জগতে। তারপরেই আবেগঘন পোষ্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের (rahul banerjee news)।
আবেগঘন পোষ্ট বিকাশ রঞ্জনের
প্রসঙ্গত, বামেদের একাধিক কর্মসূচিতে রাহুলকে দেখা যেত। এমনকি, সিপিএম প্রার্থীদের হয়ে ভোটের প্রচারেও নেমেছেন এই অভিনেতা। উল্লেখ্য, রাহুলের বাড়ি দক্ষিণ কলকাতার বিজয়গড়ের কাছেই। বিজয়গড় আসলে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই যাদবপুর কেন্দ্র থেকেই লড়ছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লেখেন, “আমাদের বন্ধু, পথচলার সাথী! অপূরণীয় ক্ষতি। বিজয়গড়ে বেড়ে ওঠা এবং তারপর টলিউড জগতের পরিচিত মুখ। থিয়েটারের মঞ্চেও রাহুল কত বার্তা দিয়েছে মানুষকে। সেই প্রিয় বন্ধু, যে নিজের আদর্শে ছিল অবিচল। শিরদাঁড়া সোজা রাখা এক ব্যক্তিত্ব। এই কঠিন সময়ে, পরিবারের প্রতি রইল সমেবদনা। শ্রদ্ধা।"
রবিবার, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। এরপর শ্যুটিং শেষ করে তালসারির বিচে জলে নামেন তিনি। কিন্তু হটাৎই তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর সামনে আসছে। সন্ধ্যা ৬টা নাগাদ দীঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়ে বলে খবর।
কিন্তু জানা যাচ্ছে, হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, দীঘা হাসপাতালেই অভিনেতার ময়নাতদন্ত করা হবে। অভিনয়ের বাইরেও তাঁর রাজনৈতিক মতাদর্শ বরাবরই বামেদের পক্ষে দেখা যেত। একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনাও করতেন। এইরকম একজন গুণী মানুষকেই এবার হারাতে হল আমাদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

