
Rachana on Indranil Arrest: 'ইন্দ্রনীল চাইতেন না আমি চন্দননগরে যাই', গ্রেফতারির পর মুখ খুলে পুরনো কথা ফাঁস রচনার
Rachana on Indranil Arrest: রচনার দাবি, চন্দননগরের তৎকালীন বিধায়ক ইন্দ্রনীল সেন পছন্দ করতেন না যে তাঁর আমন্ত্রণ ছাড়া সাংসদ সেখানে যান। এমনকি, স্থানীয় মানুষের কাছে এই কারণে তাঁকে একাধিকবার দুঃখপ্রকাশও করতে হয়েছিল বলে জানান রচনা।
Rachana on Indranil Arrest: ইন্দ্রনীল সেনকে নিয়ে মুখ খুললেন রচনা, চন্দননগরে যেতে কেন আপত্তি ছিল প্রাক্তন মন্ত্রীর?
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর তাঁকে ঘিরে পুরনো অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে রচনা জানান, সাংসদ হওয়ার পরেও চন্দননগরে তাঁকে সেভাবে আমন্ত্রণ জানানো হত না।
রচনার দাবি, চন্দননগরের তৎকালীন বিধায়ক ইন্দ্রনীল সেন পছন্দ করতেন না যে তাঁর আমন্ত্রণ ছাড়া সাংসদ সেখানে যান। এমনকি, স্থানীয় মানুষের কাছে এই কারণে তাঁকে একাধিকবার দুঃখপ্রকাশও করতে হয়েছিল বলে জানান রচনা।
তবে ইন্দ্রনীল সেন তাঁর সাংসদীয় কাজে বাধা দিতেন, এমন অভিযোগ করেননি রচনা। তাঁর বক্তব্য, একসঙ্গে ভালোভাবে কাজ করার সুযোগ হয়নি। অন্যদিকে, সঙ্গীতশিল্পী হিসেবে ইন্দ্রনীল পরিচিতি পেলেও রাজনীতিক হিসেবে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ।
ইন্দ্রনীলের গ্রেফতারির পর রচনার এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে চন্দননগরের রাজনৈতিক মহলে। অতীতের সেই রাজনৈতিক দূরত্বের কথা প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।