Rachana Banerjee News: তৃণমূলের আমলে ভোটে জিতে সাংসদ হয়েও দলে থেকে কাজ করতে পারছিলেন না। দল হারতেই পুরনো সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের। আর কী বললেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Rachana Banerjee News: রচনা যেখানে যেন বিতর্ক সেখানে। ফের দলের বিরুদ্ধে মুখ খুলে বোমা পাঠালেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যদি পালাবদল না হলো তাহলে তিনি কোন দলে থাকতেন সেই বিষয়েও এদিন স্পষ্ট বার্তা দেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তিনি কাজ করতে পারছিলেন না বলেও বিস্ফোরক মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় যোগ দিতে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি।
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রচনার-
এদিন সাংবাদিকরা রচনা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করেন যে- কেন তৃনমূল ছাড়া? কেন এনডিএ তে যোগ দেওয়া? উত্তরে সাংসদ বলেন, '',আমার এখনো তিন বছর মেয়াদ আছে।সাংসদ হিসাবে কাজ করতে চাই। অনেক কাজ করেছি আরও কিছু কাজ করতে হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ করব। আমি তৃণমূল-বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন। আমি সাধারন মেয়ে নই। মমতা বুঝেছিলেন, তাই দিদি নম্বর ওয়ানের সেটে গিয়েছিলেন। উনি জানতেন আমি আসব না। লকেটের বিরুদ্ধে আমাকে কেন প্রার্থী করা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে। প্রথম প্রথম কাজ করতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কেন্দ্র টাকা দেয় না। তোমার চেষ্টা করো। আমি অনেকের কাছে গেছি। বলাগড়ের ভাঙন থেকে রেল।''
তৃণমূল সাংসদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা:-
''ডবল ইঞ্জিন সরকার দরকার ছিলো। নাহলে উন্নয়ন হত না। অল্প সময়ে ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বিজেপি সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিস্ফোরক মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের। এবার তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলে দল বদল করেছি। যখন তৃণমূল ছিলো তখনই কাজ করতে পারিনি। দিদিও বলত স্টেটের টাকা নেই।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


