Rajanya Ganguly News: সোমবার শেষলগ্নে ভোটের প্রচারে বেরিয়ে আক্রান্ত সোনারপুরের নির্দল প্রার্থী রাজন্যা গাঙ্গুলী। কাদের হাতে আক্রান্ত সোনারপুরের প্রার্থী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….
Rajanya Ganguly News: সোনারপুরে প্রচারের শেষ লগ্নে নির্দল প্রার্থী রাজন্যা হালদারকে ঘিরে সংঘর্ষ, পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনীতি। সোমবার প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। নির্দল প্রার্থী রাজন্যা হালদার ২৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় ওই ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডলের স্বামী শাহেনশা মন্ডল সহ একাধিক জনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঠিক কী অভিযোগ জানিয়েছেন রাজন্যা গাঙ্গুলী?
অভিযোগ, রাজন্যা এক ব্যক্তির সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য শাহেনশা মন্ডলের কাছে যান। সেই সময় আচমকাই ওই যুবকের উপর হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজন্যা ও তাঁর সঙ্গীরাও আক্রান্ত হন বলে দাবি।
এই ঘটনার প্রতিবাদে রাজন্যার পাশে দাঁড়িয়েছে ISF, তারা ঘটনার তীব্র নিন্দা করেছে। তবে ঘটনাকে ঘিরে অন্য চিত্রও সামনে এসেছে। রাজন্যা ও তাঁর স্বামী প্রান্তিকের বিরুদ্ধে লোকজন নিয়ে হামলা চালানোর পাল্টা অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধেও সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডল জানান, বহিরাগতদের এনে এলাকায় উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। যদিও মারধরের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
অন্যদিকে, ভিন রাজ্যে কাজে নিয়ে যাবে বলে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে অপহরণের অভিযোগ। ১ লক্ষ ১৬ হাজার টাকা মুক্তিপণের দাবি। মালদহের হবিবপুর থানার দাল্লা এলাকার ঘটনা। পরিযায়ী শ্রমিকের পরিবার দ্বারস্থ মালদহ জেলা পুলিশ সুপারের।
জানা গেছে অপহৃত পরিযায়ী শ্রমিকের নাম উমেশ রায়। তার বাবা হীরেন রায়ের অভিযোগ, তার ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। সেই সূত্রে গতকাল সকালে মালদার গাজোল থানার ওলতোড় এলাকার বাসিন্দা পেশায় লেবার সরবরাহকারী মুকুল বিশ্বাস তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজে নিয়ে যাবে বলে।
এরপর সন্ধ্যা নাগাদ হঠাৎ সংশ্লিষ্ট ওই ব্যক্তি ফোন করে বলে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ চাই। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হয়। আজ এই মর্মে মালদা জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


