Rajarhat Blast Update: উড়ে গেল জানলা-পাখা! রাজারহাটে ছুটে এলো NIA, বিস্ফোরণস্থল থেকে কী খুঁজে পেল?

Rajarhat Blast Update: রাজারহাটের দক্ষিণনারায়ণপুরে ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ! শুক্রবার সন্ধ্যায় ব্যাগ হাতে এক যুবক ঘরে ঢোকার ঠিক ৪ মিনিটের মাথায় ঘটে এই ঘটনা। তদন্তে NIA, সিসিটিভিতে ধরা পড়েছে সেই সন্দেহভাজন যুবকের গতিবিধি। ওতেই কি ছিল বোমা?

Share this Video

Rajarhat Blast Update: রাজারহাটে ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ! ব্যাগ হাতে ঘরে ঢোকার ৪ মিনিটেই উড়ল জানলা-পাখা, সিসিটিভিতে ঘনীভূত রহস্য

উত্তর ২৪ পরগনার রাজারহাটে এক চারতলা ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। রাজারহাটের দক্ষিণনারায়ণপুর এলাকার এই ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘরে মজুত থাকা বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির একতলার দুটি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, উড়ে গিয়েছে জানলা ও সিলিং ফ্যান।

ব্যাগ হাতে রহস্যময় যুবক, সিসিটিভিতে তোলপাড়

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় রাজারহাটের ওই চারতলা বাড়ির একতলার ঘরে এক যুবককে ব্যাগ হাতে ঢুকতে দেখা যায়। তার ঠিক ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ওই সন্দেহভাজন যুবকের প্রবেশের পুরো দৃশ্যটি ধরা পড়েছে। ওতেই কি তাহলে বোমা ছিল? কে এই যুবক, আর কী উদ্দেশ্যেই বা সে এখানে এসেছিল— তা নিয়ে ইতিমিধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

দালাল মারফত ঘর ভাড়া, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বয়ান

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহেনশাহ নামে এক দালালের মাধ্যমে মাত্র দু'দিন আগেই ওই ঘরটি ভাড়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে এতদিন সেখানে কেউ ছিল না। শুক্রবার সন্ধ্যায় প্রথমবার একজন সেখানে ঢোকে। পাশের ঘরের এক বাসিন্দা জানান, ‘গতকাল রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। শাহেনশাহ একজনকে ঘর দেখাতে এনেছিল, তারপর ভাড়া দেওয়া হয়। আগে কেউ ছিল না। কাল সন্ধ্যায় ওই লোকটা ঢোকার ৪-৫ মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে। আমার মাথাতেও আঘাত লেগেছে।’

শুরু রাজনৈতিক তরজা, তদন্তে পুলিশ-NIA

ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ। বাড়ির মালিক এবং দালাল শাহেনশাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

রাজারহাটের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমার কাছে রাতেই খবর এসেছিল। আমি পুলিশকে সঠিক তদন্ত করতে বলেছি। এগুলো সব পুরনো পাপ, যা নতুন করে উগরে আসছে। এলাকার মানুষ আতঙ্কে আছেন। তাঁরা যাতে শান্তিতে থাকতে পারেন, তার সব রকম ব্যবস্থা আমি করছি।’ বিস্ফোরণের নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Video