Ranbir Kapoor : 'Ramayana' প্রচারে বিতর্কের ছায়া! কলকাতার মন্তব্য নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর

কলকাতায় দশেরার অনুষ্ঠানে মুখ ফসকে ভুল মন্তব্য! সেই মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই চেন্নাইয়ে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে মঞ্চে উঠে নিজের ভুল স্বীকার করেন অভিনেতা।

Share this Video

কলকাতায় দশেরার অনুষ্ঠানে মুখ ফসকে ভুল মন্তব্য! সেই মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই চেন্নাইয়ে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে মঞ্চে উঠে নিজের ভুল স্বীকার করেন অভিনেতা। একই সঙ্গে মজার ছলে টেনে আনেন তাঁর অভিনীত জনপ্রিয় ছবি ‘রকস্টার’-এর গানও। গত, ২০ অক্টোবর কলকাতার সল্টলেকে দশেরার অনুষ্ঠানে অভিনেতা যশ, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে দশেরার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সত্য ও শুভ শক্তির জয়ের কথা বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলতে গিয়ে ভুল করে উল্টো কথা বলে ফেলেন বলে দাবি করেন অভিনেতা। তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় আলোচনা, ট্রোলিং এবং মিমের বন্যা। চেন্নাইয়ে ‘রামায়ণ’ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে সেই প্রসঙ্গেই মুখ খোলেন রণবীর। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আগের দিনের ঘটনাটি ছিল তাঁর মুখ ফসকে ভুল কথা বলে ফেলা। তিনি আসলে বলতে চেয়েছিলেন, “অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও শুভ শক্তিরই জয় হবে।” এই ভুলের জন্য প্রকাশ্যেই ক্ষমা চান অভিনেতা। রণবীরের এই ক্ষমা চাওয়ার ঘটনা ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। তার আগেই দশেরার মঞ্চে তাঁর এই মন্তব্য এবং পরবর্তী ক্ষমা চাওয়া বিশেষ নজর কেড়েছে। 

Related Video