Rathin Ghosh TMC: শুক্রবার সকাল ১০ টায়, সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে প্রবেশের আগে রথীন ঘোষ জানান, “আমাকে ঠিক কেন ডেকেছে আমিও জানি না। ভিতরে গেলে জানতে পারব।” শেষপর্যন্ত, ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh TMC)। প্রসঙ্গত, এর আগে পাঁচবার হাজিরা এড়িয়ে গেছিলেন তিনি।
Rathin Ghosh TMC: ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh TMC)। প্রসঙ্গত, এর আগে পাঁচবার হাজিরা এড়িয়ে গেছিলেন তিনি (Rathin Ghosh news)। শেষপর্যন্ত, পুরনিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকের ইডি দফতরে হাজির দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা রথীন ঘোষ।

ইডি দফতরে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ
শুক্রবার সকাল ১০ টায়, সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে প্রবেশের আগে রথীন ঘোষ জানান, “আমাকে ঠিক কেন ডেকেছে আমিও জানি না। ভিতরে গেলে জানতে পারব।”
উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুও। টাকার বিনিময়ে কর্মী নিয়োগের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফ থেকে হাজিরার নোটিস আসে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর কাছে। কিন্তু তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকায় তিনি হাইকোর্টের দারস্থ হয়ে কিছুটা সময় চেয়ে নেন।
হাজিরা এড়িয়ে গেছিলেন পাঁচবার
সূত্রের খবর, আদালতের নির্দেশ মেনেই নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে গেছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত। তবে ভোট মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতায় জন্য গত ১ মে, সল্টলেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু। তারপর ১২ মে, ফের একবার হাজিরা দেন তিনি। তবে সেইদিন ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করা হয় ইডির তরফে। এবার মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ সল্টলেকের ইডি দফতরে হাজির দিলেন।
রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা রথীন ঘোষ এবার ইডির গোয়েন্দাদের জেরার সামনে। ইতিমধ্যেই তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। পরে এই মামলায় অবৈধভাবে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। গত বছর, এই মামলায় প্রথম চার্জশিট দেয় সিবিআই। এই নিয়োগ দুর্নীতিতে ঠিক কীভাবে টাকা লেনদেন হত, সেই চার্জশিটে হদিশ পাওয়া গেছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
