'ওদের বেঁচে থাকার অধিকার নেই, আমার মেয়ের ক্ষেত্রে ঘটনার পুননির্মান হয়নি'- রত্না দেবনাথ

গাইঘাটার ঘটনায় ধৃত প্রহ্লাদ দাসের পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে চর্চা। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনকাউন্টারকে সমর্থন করলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ।

Share this Video

গাইঘাটার ঘটনায় ধৃত প্রহ্লাদ দাসের পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে চর্চা। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনকাউন্টারকে সমর্থন করলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। তাঁর দাবি, যাঁরা মেয়েদের ভোগ্যপণ্য মনে করেন, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই। নিজের মেয়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে আগের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রত্না। তাঁর অভিযোগ, অতীতে অপরাধীদের গ্রেফতার করার চেয়ে তাদের আড়াল করার দিকেই বেশি তৎপর ছিল প্রশাসন। পাশাপাশি, নিজের মেয়ের ঘটনার পুনর্নির্মাণ না হওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি। রত্না দেবনাথের বক্তব্য, তদন্ত এগোচ্ছে এবং বিচার অবশ্যই হবে। নিজের মেয়ের ক্ষেত্রেও তিনি এনকাউন্টার চাইতেন বলে জানান পানিহাটির বিধায়িকা। অপরাধীদের এমন শাস্তি দেওয়ার দাবি জানান তিনি, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।রত্না দেবনাথের প্রতিক্রিয়া, দেখুন এই ভিডিও-তে।

Related Video