Rejinagar Byelection 2026: সকালে বললেন ভোটে লড়বেন না। বেলা গড়াতেই সিদ্ধান্ত বদল মুর্শিদাবাদ রেজিনগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরীর। কী কারণে এই ইউটার্ন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Rejinagar Byelection 2026: সকালে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত। বেলা গড়াতেই ভোটের বাজারে ইউটার্ন রেজিনগরের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরীর। আসন্ন উপনির্বাচন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না। ভোটে তিনি লড়বেন বলে জানিয়ে দিলেন রবিউল। সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পরই তার এই সিদ্ধান্ত বদল। তৃণমূলের নতুন প্রতীক ফুটবলার চিহ্নেই লড়বেন তিনি। এই বিষয়ে রবিউল জানিয়েছেন যে, অল্প সংখ্যক কর্মী নিয়েই তিনি ভোটের প্রচার করবেন এবং ভোটে লড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ফোনেও কথা হয়েছে বলে জানান রবিউল।
কী কথা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে?
এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি লড়াই করব।” কর্মীরা থাকছেন না, ভোট হবে কী করে? তাঁর কথায়, “যতজন থাকবে, তাঁদের নিয়েই হবে। আমরা আগেই ভোট করিয়েছি।” কিন্তু নতুন প্রতীকের সেই সমস্যা? মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জানিয়েছেন, “নেত্রীর নির্দেশে লড়াই হবে।
এদিকে নন্দীগ্রামের প্রার্থী উপ নির্বাচন থেকে সরে দাঁড়াতেই কানাঘুঁষো আগে থেকেই শোনা যাচ্ছিল যে, রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। সেই মতো সব জল্পনাকে সত্যি করে শনিবার সকালেই সমাজ মাধ্যমে বার্তা পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে, কর্মীদের উপর চাপ আসছে। তাই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই রাজনীতির মঞ্চে ইউটার্ন রবিউলের। Rejinagar Byelection 2026: সকালে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত। বেলা গড়াতেই ভোটের বাজারে ইউটার্ন রেজিনগরের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরীর। আসন্ন উপনির্বাচন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না। ভোটে তিনি লড়বেন বলে জানিয়ে দিলেন রবিউল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


