Mamata Banerjee News: ছন্নছাড়া দল। হারিয়েছেন নিজের তৈরি প্রতীকও। তারপরও ঘুরে দাঁড়ানোর বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেসকে নিয়েও বললেন বড় কথা। কী জানিয়েছেন তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Mamata Banerjee News: 'জোড়া ফুল' ছেড়ে নতুন প্রতীক, নতুন নাম। আর সেই ধাক্কাতেই নন্দীগ্রাম থেকে বৃহত্তর জোটের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘আজকের দিনটা ব্ল্যাক ডে’—সাংবাদিক বৈঠকে আবেগঘন মমতা। বলেন, ‘’মা সন্তানকে হারালে যে যন্ত্রণা হয়, জোড়া ফুল প্রতীক হারানোর যন্ত্রণাও ঠিক তেমনই। তবে প্রতীক বদলালেও তৃণমূল কংগ্রেসকে বুকে আঁকড়ে লড়াই চলবে।''

২৮ বছরের পরিচিতি—ঘাসের উপর জোড়া ফুল প্রতীক। একদিনেই বদলে গেল সেই পরিচয়? 

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মমতা শিবিরের নতুন নাম 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস', প্রতীক ফুটবল প্লেয়ার। অন্যদিকে বিদ্রোহী শিবিরের জন্য বরাদ্দ হয়েছে 'ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস' এবং খাম প্রতীক। এই সিদ্ধান্তের পরেই আবেগঘন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলেন—'আজকের দিনটা ব্ল্যাক ডে।' মা সন্তানকে হারালে... সন্তান হারালে। কাল সারারাত আমাদের কর্মীরা কেঁদেছে। মমতা বলেন, চোখে আগুন আছে কিন্তু হৃদয়ে আমদের ব্যথা। তবে আবেগের পাশাপাশি লড়াইয়ের বার্তাও স্পষ্ট।

মমতার দাবি, প্রতীক বদলালেও রাজনৈতিক লড়াই থামবে না। ইন্ডিয়া জোট একসঙ্গেই রয়েছে—এমনই বার্তা তাঁর। আর সেই লড়াইয়ের প্রথম বড় বার্তা—নন্দীগ্রাম।নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরপর মমতা শিবির নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছে।রাহুল গান্ধীর সঙ্গে নন্দীগ্রাম নিয়ে তাঁর কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন মমতা। বরং তাঁর কথায়—এটা ছিল ‘সারপ্রাইজ’।

একদিকে জোড়া ফুল হারানোর আবেগ, অন্যদিকে নতুন প্রতীক নিয়ে নতুন লড়াই। তৃণমূল কংগ্রেসকে বুকে ধরে রেখেই এগোবেন তিনি। এদিন ইন্দিরা গান্ধীর তিনবার দলের প্রতীক বদলের প্রসঙ্গও তোলেন তিনি। তবে নতুন নামের সঙ্গেও 'তৃণমূল কংগ্রেস' নামটা থাকায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় স্পষ্ট—প্রতীক বদলালেও তৃণমূলের রাজনৈতিক লড়াই থামছে না। নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্তের মধ্য দিয়ে বৃহত্তর বিরোধী ঐক্যের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।