MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • পুর নির্বাচনের আগেই ঘরে-বাইরে কোনঠাসা ঋতব্রত! সুপ্রিম কোর্টে শোভনদেব , মদনের পরেই বেসুরো শিউলি

পুর নির্বাচনের আগেই ঘরে-বাইরে কোনঠাসা ঋতব্রত! সুপ্রিম কোর্টে শোভনদেব , মদনের পরেই বেসুরো শিউলি

পুরসভা নির্বাচনের আগেই ঘরে-বাইরে কোণঠাসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্রর পর এবার বেসুরো শিউলি সাহা। কী বলছেন তাঁরা, পড়ুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 24 2026, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পুরভোটের আগেই চাপে ঋতব্রত
Image Credit : chatGPT

পুরভোটের আগেই চাপে ঋতব্রত

পুজো মিটেছে, দরজায় কড়া নাড়ছে পুরসভা নির্বাচন। পুরসভা ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই ঘরে-বাইরে কার্যত কোণঠাসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একদিকে আইনি লড়াই, অন্যদিকে নিজের শিবিরেই উঠছে ভিন্ন সুর। ঋতব্রতপন্থী শিবিরের একের পর এক সদস্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি আস্থা দেখাচ্ছেন। অন্যদিকে সদ্য শেষ হওয়া উপনির্বাচনে এখনও পর্যন্ত তেমন কিছু করে উঠতে পারেনি ঋতব্রত-শিবির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ফের সুপ্রিম কোর্টে শোভনদেব
Image Credit : chatgpt

ফের সুপ্রিম কোর্টে শোভনদেব

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের দাবিতে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা-তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে।

Related Articles

Related image1
Durga Puja: ২ বছর পরে ২ বার দুর্গাপুজো ১৫ দিনের ব্যবধানে! স্কুল কলেজ ছুটি থাকবে কোন সময়
Related image2
আজ এই শর্তে চোরবাগানের প্রতিমা নিরঞ্জন, মণ্ডপের AC ও মাইকের ঘোষণা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
310
স্পিকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ
Image Credit : chatgpt

স্পিকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ

শুধু ঋতব্রত নয় পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের বিরুদ্ধেও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন শোভনদেব। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা করেছেন শোভনদেব। সূত্রের খবর, স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

410
তালিকায় ১০ বিধায়ক
Image Credit : Asianet News

তালিকায় ১০ বিধায়ক

মামলায় ঋতব্রত ছাড়াও রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষ। মোট ১০ বিধায়কের সদস্যপদ খারিজের আর্জি জানানো হয়েছে।

510
৮ জুলাই থেকে ৮ অক্টোবর
Image Credit : Asianet News

৮ জুলাই থেকে ৮ অক্টোবর

গত ৮ জুলাই স্পিকারকে চিঠি লিখে এই ১০ জনের সদস্যপদ খারিজের আবেদন করেছিলেন শোভনদেব। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাধারণত তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত, অর্থাৎ শেষ সময়সীমা ছিল ৮ অক্টোবর।

610
শেষ দিনেই খারিজ পিটিশন
Image Credit : ANI

শেষ দিনেই খারিজ পিটিশন

নির্ধারিত দিনেই সিদ্ধান্ত জানান স্পিকার, খারিজ করে দেওয়া হয় শোভনদেবের পিটিশন। খবর, প্রক্রিয়াগত ত্রুটির কারণেই দলত্যাগের অভিযোগের আবেদন খারিজ হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়েই এখন প্রশ্ন শীর্ষ আদালতে।

710
শিবিরের ভেতরেই মদনের আক্ষেপ
Image Credit : Asianet News

শিবিরের ভেতরেই মদনের আক্ষেপ

ঋতব্রত শিবিরে নাম লেখালেও সুর বদলেছেন মদন মিত্র। বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর কাছে "আল্টিমেট তৃণমূল"। আক্ষেপ করে এ-ও জানিয়েছেন, তিনবারের বিধায়ক হয়েও নিজের কেন্দ্র কামারহাটিতে যেতে পারছেন না।

810
"রাজনীতিকে ঘৃণা করি"
Image Credit : SOCIAL MEDIA

"রাজনীতিকে ঘৃণা করি"

বৃহস্পতিবার চোখের জলে মদন বলেন, রাজনীতিতে তিনি ক্লান্ত, রাজনীতিকে ঘৃণা করেন। মমতাকে বিজয়ার বার্তাও দেন তিনি। তাঁর আরও দাবি, মমতা একবার ডাকলে ভাবতে পারতেন। একসঙ্গে লড়লে কলকাতা পুরসভায় বিজেপি পরাস্ত হবে, নইলে ভোট ভাগ হবে।

910
শিউলিও বললেন, "মমতা আমার নেত্রী"
Image Credit : SOCIAL MEDIA

শিউলিও বললেন, "মমতা আমার নেত্রী"

শুক্রবার সুর মেলালেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। তাঁর বক্তব্য, গোটা পুজোয় বাড়ি থেকে বেরতে পারেননি, নিজের এলাকাতেও যেতে পারেননি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে না পারার কথাও বলেছেন তিনি। মদনের কথা টেনে জানান, কেউ কথা রাখেননি।

1010
নিরাপত্তার দাবি, বাড়ছে অস্বস্তি
Image Credit : Asianet News

নিরাপত্তার দাবি, বাড়ছে অস্বস্তি

এসপি, ওসি, বিডিও-র কাছে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ শিউলির। মমতাকে প্রণাম জানিয়েও তিনি বলেন, তাঁর সামনে যাওয়ার মতো পরিস্থিতি এখন নেই। একদিকে সুপ্রিম কোর্টে আইনি চাপ, অন্যদিকে শিবিরের অন্দরে একের পর এক ভিন্ন সুর। পুরভোটের আগে ঋতব্রতের অস্বস্তি যে বাড়ছে, তা স্পষ্ট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সুপ্রিম কোর্ট
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC গ্রুপ D মামলা ৭ শর্ত জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিঁড়ি ভেঙে পৌঁছাতেই পারলেন না আদালত কক্ষে
Recommended image2
Now Playing
নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে কুণালকে পাল্টা ধুয়ে দিলেন ঋজু দত্ত, করলেন বিস্ফোরক অভিযোগ
Recommended image3
Now Playing
বাঁকুড়ায় খাদ্য মেলায় অংশ নিয়ে বড় ঘোষণা CM শুভেন্দুর, দেখুন কী বলছেন
Recommended image4
প্লাস্টিকের বোতল ঢোকালেই মেশিন থেকে বেরোবে ব্যাগ! কীভাবে? পিছনে কোন বিজ্ঞান? জানুন
Recommended image5
Dilip On Abhishek: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, আসল কারণ জানালেন দিলীপ ঘোষ
Related Stories
Recommended image1
Durga Puja: ২ বছর পরে ২ বার দুর্গাপুজো ১৫ দিনের ব্যবধানে! স্কুল কলেজ ছুটি থাকবে কোন সময়
Recommended image2
আজ এই শর্তে চোরবাগানের প্রতিমা নিরঞ্জন, মণ্ডপের AC ও মাইকের ঘোষণা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved