Tollywood Actress : ঋতুপর্ণা, অপরাজিতা আঢ্য থেকে শ্রাবন্তী -কৌশানীরা একসঙ্গে সিঁদুর খেললেন, সনাতনী সঙ্ঘের জমজমাট

কলকাতায় সনাতনী সঙ্ঘের উদ্যোগে দুর্গাপুজোর শেষ দিনে আয়োজিত হল সিঁদুর খেলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি নেতা এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা।

Share this Video

কলকাতায় সনাতনী সঙ্ঘের উদ্যোগে দুর্গাপুজোর শেষ দিনে আয়োজিত হল সিঁদুর খেলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি নেতা এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, রূপসা মুখোপাধ্যায়, দর্শনা বণিক ও অপরাজিতা আঢ্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা নবীন মিশ্র ও শঙ্কু দেব পণ্ডা। সিঁদুর খেলাকে ঘিরে উৎসবের আবহে মেতে ওঠেন সকলে। দুর্গাপুজোর শেষ দিনে সিঁদুর খেলার মাধ্যমে মা দুর্গাকে বিদায় জানানোর পাশাপাশি আগামী বছরের অপেক্ষায় প্রহর গোনা শুরু বাঙালির। 

Related Video