Brazil Storm: প্রবল ঝড়ে উড়ে গেল বাড়ির ছাদ! গাছ ভেঙে বিপর্যস্ত ব্রাজিলের শহর

ভয়াবহ সাইক্লোন লন্ডভন্ড ব্রাজিলের মারিঙ্গা! প্রবল ঝড়, বৃষ্টি আর শিলাবৃষ্টিতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ ব্রাজিলের পারানা প্রদেশের মারিঙ্গা শহরের একাধিক এলাকা।

Share this Video

ভয়াবহ সাইক্লোন লন্ডভন্ড ব্রাজিলের মারিঙ্গা! প্রবল ঝড়, বৃষ্টি আর শিলাবৃষ্টিতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ ব্রাজিলের পারানা প্রদেশের মারিঙ্গা শহরের একাধিক এলাকা। ২ নভেম্বর, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ আছড়ে পড়ে এই শক্তিশালী ঝড়। ঝড়ের দাপটে ঘণ্টায় সর্বোচ্চ ১২২ কিলোমিটার বেগে হাওয়া বয় বলে প্রাথমিক পরিসংখ্যানে জানা গিয়েছে।

প্রবল হাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় উপড়ে পড়ে শত শত গাছ। অন্তত ৩৬৩টি গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। রাস্তার উপর গাছ ও ধ্বংসাবশেষ পড়ে বন্ধ হয়ে যায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের খুঁটি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। একসময় শহরের ৮২ হাজার থেকে ৮৬ হাজারেরও বেশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝড়ের তাণ্ডবে বাড়ি, দোকান, গুদাম এবং বিভিন্ন বাণিজ্যিক ভবনের ছাদ উড়ে যায়। জার্দিম কলিনা ভার্দে এলাকায় একটি গুদামের ছাদ উড়ে গিয়ে পাশের বাড়ির উপর আছড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় দমকল বিভাগের সদর দফতরও। 

Related Video