
Mahalaya 2026 : মন্ত্রোচ্চারণে মুখর সদরঘাট, মহালয়ায় পূর্বপুরুষদের স্মরণে তর্পণ দিতে ভিড়
মহালয়ার পুণ্যলগ্নে ভোর থেকেই রঘুনাথগঞ্জ সদরঘাটে তর্পণ দিতে ভিড় জমালেন অসংখ্য মানুষ। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গঙ্গার ঘাটে শুরু হয় তর্পণ পর্ব।
মহালয়ার পুণ্যলগ্নে ভোর থেকেই রঘুনাথগঞ্জ সদরঘাটে তর্পণ দিতে ভিড় জমালেন অসংখ্য মানুষ। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গঙ্গার ঘাটে শুরু হয় তর্পণ পর্ব। রঘুনাথগঞ্জের পাশাপাশি ঝাড়খণ্ড, বীরভূমের মুরারই-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ সদরঘাটে আসেন। ভোরের আলো ফুটতেই ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের স্মরণ করেন পুণ্যার্থীরা। মহালয়াকে ঘিরে রঘুনাথগঞ্জ সদরঘাটের এই দৃশ্যে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্য, বিশ্বাস এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার আবেগঘন ছবি। দেখুন সেই বিশেষ মুহূর্তের ভিডিও।