পশ্চিমবঙ্গ DA: অক্টোবর মাসে ঢুকবে ২ বারা স্যালারি! দুর্দান্ত ঘোষণা সরকারি কর্মীদের জন্য, পুজোর আগেই সুখবর দিল বিজেপি সরকার
পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক খুশির খবর দিয়েছে বিজেপি সরকার। মহার্ঘ ভাতা সমেত দেওয়া হবে বোনাস ও আগাম বেতন। অক্টোবর মাসে ২ বার বেতন ঢুকবে বলে অনুমান করা হচ্ছে। কারণ নভেম্বরের বেতনও ঢুকবে পুজোর ছুটির মুখে। এখনও পুজোর ছুটি নিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য সরকার। এই বছর একেবারে অক্টোবরের শেষ দিকে পুজো পড়েছে। ফলে একেবারেই খালি হয়ে যাবে সরকারি কর্মীদের হাত। তাই পুজোর আনন্দ যাতে মাটি না হয় তার কারণে, আগাম বেতনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু কবে ঢুকবে সেই টাকা?
কবে থেকে পুজোর ছুটি পড়বে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারনা দেয়নি বিজেপি সরকার। তবে যেদিনই লাস্ট ওয়ার্কিং ডেট, সেদিনই অ্যাকাউন্টে ঢুকবে আগাম বেতন বলে জানা গিয়েছে। তবে এটাও অনুমান করছেন সরকারি কর্মীরা। অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে তা নিয়ে কোনও নোটিশ দেয়নি রাজ্য সরকার।
তবে পুজোর মাসে দু'বার বেতন ঢোকার কারণে বেশ অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলবেন সকলে। এ ছাড়াও মিলবে পুজোর বোনাস। এই টাকা অবশ্য শুধু যোগ্যরা পাবেন। ২০২৬ সালে ১৫ অক্টোবর পড়েছে চতুর্থী এবং ২১ অক্টোবর বুধবার দশমী। ২৬ অক্টোবর লক্ষ্মীপুজো। হিসাব মতো ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটি থাকার কথা সমস্ত সরকারি অফিস। তবে এই ব্যাপারে এখনও কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।
