
Sandeshkhali News: সরকার বদলাতেই ফাঁস গোপন ভাণ্ডার! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী
ফের সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত ন্যাজাট দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ৮৮ নম্বর বুথে উত্তেজনা ছড়াল। একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা।
ফের সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত ন্যাজাট দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ৮৮ নম্বর বুথে উত্তেজনা ছড়াল। একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, আম্ফান ও ইয়াস ঘূর্ণিঝড়ের সময়কার এই সরকারি ত্রাণগুলি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্য ভোলানাথ সরদার অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পরই ক্ষুব্ধ বাসিন্দারা ওই পরিত্যক্ত ঘরের দরজা ভেঙে ত্রিপল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন।