দুর্গাপুজোর মতো সরস্বতী পুজোতেও গোটা রাজ্যজুড়েই দেখা যাচ্ছে থিমের ছটা। যদিও বেশিরভাগ জায়গায়তেই উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের কথা।  

উদ্বেগ ছিলই। কিন্তু করোনা ফাঁস আলগা হতেই গোটা রাজ্য মেতে উঠেছে বাণী বন্দনায়। স্কুল-কলেজে চলছে সরস্বতী আরাধনা। এদিকে দুর্গাপুজোর মতো সরস্বতী পুজোতেও গোটা রাজ্যজুড়েই দেখা যাচ্ছে থিমের ছটা। যদিও বেশিরভাগ জায়গায়তেই উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের কথা। সম্প্রতি কাঁচাবাদাম গান গিয়ে বিখ্যাত হয়ে গিয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকার। তার গাওয়া কাঁচা বাদাম গান (Kacha Badam Song) আজও ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই কাঁচা বাদা দিয়েই সেজে উঠে বীণাপানি। এই অভিনব সরস্বতীর দেখা মিলেছে পুরুলিয়ার (Purulia) নেতুড়িয়া থানার সরবড়ি মোড়ে। সাঁতুড়ির বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী বাসুদেব সূত্রধর (Potter Basudev Sutradhar, a resident of Vrindavanpur village in Santuri) বানিয়েছেন এই অভিনব সরস্বতী। অন্যদিকে সরস্বতী পুজো মন্ডপে থিমের (Saraswati Pujo theme) ছটা দেখা গিয়েছে হুগলীতেও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred


হুগলীর বিভিন্ন গ্রামাঞ্চলে প্রতিবছরই সরস্বতী পুজোয় বিভিন্ন থিমের সমাহার দেখতে পাওয়া যায়। এবারও তার অন্যথা হয়নি। হুগলীর বেলমুড়ির মেহেরপুরের আমরা সকলে ক্লাবের এবারের থিম রাখা হয়েছে শিশুশ্রম বন্ধ করুন। এদিকে করোনাকালে স্কুল ছুট পড়ুয়াদের সংখ্যাও একলাফে বহুগুন বেড়ে গিয়েছে। অন্যদিকে সমাজের দরিদ্র শ্রেণির মানুষের দুর্দশাও বহুগুন বেড়ে গিয়েছে অর্থকষ্টের জেরে। আর সেই কারণেই এবারের হুগলীর এই পুজো উদ্যোক্তারা সমাজের সেই প্রান্তিক শ্রেণির মানুষের দুঃখ-দুর্দশার কথাই তাদের থিমে তুলে ধরতে চেয়েছেন। মন্ডপ সজ্জায় ফুটে উঠেছে গ্রাম বাংলার এক বেনামী চায়ের দোকানে। যেখানে পড়ার ফাঁকে বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চা বিক্রি করছে কিশোরী সরস্বতী। অভিনব এই থিম নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে জেলাজুড়ে।