MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Arrears: বকেয়া DA নিয়ে বড় সুখবর! আরও ৯০ দিন সময় বাড়াল নবান্ন, কারা পাবেন টাকা?

DA Arrears: বকেয়া DA নিয়ে বড় সুখবর! আরও ৯০ দিন সময় বাড়াল নবান্ন, কারা পাবেন টাকা?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড় খবর। মৃত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া DA ও DR পাওয়ার জন্য তাঁদের নমিনি ও আইনগত উত্তরাধিকারীদের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়াল রাজ্য সরকার।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 20 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : AI

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড় খবর। মৃত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া DA ও DR পাওয়ার জন্য তাঁদের নমিনি ও আইনগত উত্তরাধিকারীদের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়াল রাজ্য সরকার। ১৮ নভেম্বর ২০২৬ তারিখে অর্থ দফতরের পেনশন শাখা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারা পরিবারগুলি আরও একবার সুযোগ পাবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

এই সিদ্ধান্ত সমস্ত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর জন্য নয়। মূলত যেসব সরকারি কর্মচারী বা পেনশনভোগী মারা গিয়েছেন, তাঁদের বকেয়া DA ও DR পাওয়ার জন্য নমিনি এবং আইনগত উত্তরাধিকারীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া DA ও DR প্রদানের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

36
Image Credit : cgatgpt

এর আগে ২৩ মার্চ ২০২৬ তারিখে অর্থ দফতরের ৭৫-F(Pen) নম্বর মেমো জারি করে মৃত কর্মী ও পেনশনভোগীদের পরিবারের সদস্যদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন জমা দেওয়ার জন্য ১৮০ দিন সময় নির্ধারিত ছিল। কিন্তু বহু ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। সেই সমস্যার কথা বিবেচনা করেই আরও ৯০ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

46
Image Credit : others

আরও ৯০ দিন কারা আবেদন করতে পারবেন?

মূলত দুটি শ্রেণির মানুষ এই বর্ধিত সময়সীমার সুবিধা পাবেন। মৃত রাজ্য সরকারি কর্মচারীর নমিনি বা আইনগত উত্তরাধিকারী। সমৃত রাজ্য সরকারি পেনশনভোগীর নমিনি বা আইনগত উত্তরাধিকারী। অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মচারী বা পেনশনভোগী জীবিত না থাকলেও তাঁর প্রাপ্য বকেয়া DA বা DR দাবি করার সুযোগ রয়েছে পরিবারের নির্দিষ্ট উত্তরাধিকারীদের।

56
Image Credit : Getty

কোথায় জমা দিতে হবে আবেদন?

  • মৃত সরকারি কর্মচারীর ক্ষেত্রে: সংশ্লিষ্ট দফতরের Last Head of Office (HOO)-এর কাছে আবেদন জমা দিতে হবে।
  • মৃত পেনশনভোগীর ক্ষেত্রে: সংশ্লিষ্ট Pension Disbursing Authority (PDA)-এর কাছে আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সহায়ক নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে হবে। বর্ধিত সময়ের মধ্যে জমা পড়া বৈধ আবেদনগুলি আগের নিয়ম মেনেই প্রক্রিয়াকরণ করা হবে।

66
Image Credit : Getty

নতুন বিজ্ঞপ্তিতে কি অন্য নিয়মেও পরিবর্তন হয়েছে?

অর্থ দফতরের নতুন বিজ্ঞপ্তিতে শুধু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২৩ মার্চ ২০২৬-এর মূল নির্দেশিকার অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, নতুন করে DA বা DR পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়নি। যাঁরা আগে থেকেই নির্দিষ্ট নিয়মে বকেয়া পাওয়ার যোগ্য, তাঁদের নমিনি বা আইনগত উত্তরাধিকারীরা বর্ধিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Holiday: ২০২৭ সালে ৪১ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, কবে কবে বন্ধ থাকবে অফিস?
Recommended image2
Abhishek Banerjee: ভর্ৎসনা করেও অভিষেককে স্বস্তি! রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট
Recommended image3
Now Playing
Cyclone Akwan: ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আকভান, তুমুল বৃষ্টি পুরীতে
Recommended image4
Annapurna Bhandar: ফের হবে কাটছাঁট! অন্নপূর্ণা যোজনার ভাতার তালিকা থেকে বাদ যেতে চলেছেন কে কে?
Recommended image5
Cyclone Akvan: বৃষ্টির জেরে পাকা ধান মই, সবজি, আলু চাষেও ক্ষতির আশঙ্কা! এখনই কী কী করবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved