- Home
- West Bengal
- School Holidays: আগামী সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের প্রায় স্কুল, জারি হল বিজ্ঞপ্তি
School Holidays: আগামী সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের প্রায় স্কুল, জারি হল বিজ্ঞপ্তি
আগামী সপ্তাহে রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে রাজ্যে টানা তিন দিন স্কুল ছুটি থাকতে চলেছে। ২৮ অগস্ট শুক্রবার রাখী বন্ধনের ছুটি এবং শনি ও রবিবার মিলিয়ে এই ছুটি। এর পাশাপাশি, সেপ্টেম্বর মাসেও একাধিক ছুটির ঘোষণা করা হয়েছে।

ফের জারি হল ছুটির নোটিস। আগামী আগামী সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের প্রায় সমস্ত স্কুলগুলো। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। আগের সপ্তাহে ছিল স্বাধীনতা দিবস। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্কুল গিয়েছিল ছাত্রছাত্রীরা। যে কারণে আজ সোমবার অনেক স্কুলে ছুটি দিয়েছে। এরই মাঝে ফের জারি হল নয়া বিজ্ঞপ্তি।

অগস্ট মাসে ছিল একাধিক ছুটি। গত মাসে রথযাত্রা, গুরু পূর্ণিমা এবং অগস্টে স্বাধীনতা দিবসের ছুটি মিলেছে। রথ উপলক্ষ্যে ১৬ জুলাই স্কুল বন্ধ ছিল, গুরু পূর্ণিমার ছুটি ছিল ২৯ জুলাই। তেমনই অগস্টে ছিল স্বাধীনতা দিবসের ছুটি। যে সকল স্কুল শনিবার খোলা থাকে তারা ১৫ অগস্ট ছুটি দিয়েছিল শনিবার। আর যে সকল স্কুল এমনিতেই শনিবার বন্ধ থাকে তারা ছুটি দিয়েছে ১৭ অগস্ট সোমবার।
এবার ফের প্রকাশ্যে নয়া বিজ্ঞপ্তি। আগামী সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের প্রায় সমস্ত স্কুল। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, আগামী শুক্রবার ২৮ অগস্ট রাখী বন্ধন উৎসব। সে কারণে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল।
এদিকে অনেক স্কুলই শনিবার ও রবিবার বন্ধ থাকে। এদিকে শুক্রবার ২৮ অগস্ট পড়েছে রাখী বন্ধন উৎসব। ফলে ২৮ থেকে ৩০ অগস্ট টানা ছুটি থাকবে রাজ্যের অধিকাংশ সরকারি ও বেসরকারি স্কুলে।
তেমনই সেপ্টেম্বর মাসেও রয়েছে একাধিক ছুটি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পড়েছে জন্মাষ্টমী। সে কারণে ৪ সেপ্টেম্বর স্কুল বন্ধ থাকবে। ১৪ সেপ্টেম্বর সোমবার গণেশ পুজো এবং ১৮ সেপ্টেম্বর পড়েছে বিশ্বকর্মা পুজো। সব মিলিয়ে একাধিক ছুটি পড়েছে সেপ্টেম্বর মাসে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

