
ভোরে কেঁপে উঠল নীলগঞ্জ পুলিশফাঁড়ি! সামনে এল বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য!
Nilganj: নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে ভোরে ভয়াবহ বিস্ফোরণ। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে ঘটল এই বিস্ফোরণ, উদ্ধার হওয়া বাজি-বারুদ নিরাপদে সংরক্ষণ করা হয়েছিল কি না, উঠছে প্রশ্ন
Nilganj: নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বাজি-বারুদে বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী
উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে মঙ্গলবার ভোরে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দু'দিন আগে নারায়ণপুর এলাকা থেকে উদ্ধার করা বাজি ও বারুদ একটি গোডাউনে সংরক্ষণ করা হয়েছিল। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ আচমকাই সেখানে একের পর এক বিস্ফোরণ শুরু হয় এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গোডাউনের উপরের তলায় একটি পরিবার বসবাস করত। বিস্ফোরণের পর তাঁরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের জেরে আশপাশে অবিস্ফোরিত বাজি ও বিস্ফোরকের অংশ ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনার পর উদ্ধার হওয়া বাজি-বারুদ নিরাপত্তা বিধি মেনে সংরক্ষণ করা হয়েছিল কি না এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জোরালো হয়েছে।