Shankar Ghosh: স্বাধীনতা দিবস নিয়ে স্কুলগুলিকে কড়া হুঁশিয়ারি শঙ্কর ঘোষের

স্বাধীনতা দিবসে স্কুলগুলিতে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্‌যাপন নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন

Share this Video

স্বাধীনতা দিবসে স্কুলগুলিতে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্‌যাপন নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে বৈষম্য করা হচ্ছে। তাঁর দাবি, নির্দিষ্ট কিছু শ্রেণির পড়ুয়াদের অনুষ্ঠানে ডাকা হলেও অন্যদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। শঙ্কর ঘোষের বক্তব্য, ছোটবেলা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা বিভিন্ন মূল্যবোধ ও শিক্ষা লাভ করে। তাই স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিনে পড়ুয়াদের সঙ্গে এই ধরনের বৈষম্য তাঁদের মধ্যে ভুল বার্তা তৈরি করতে পারে। এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি 

Related Video