BJP MLA Shankar Ghosh: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। এরই মধ্যে হুঙ্কার দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

DID YOU
KNOW
?
বিধানসভা নির্বাচন ২০২৬
শাসক ও বিরোধী শিবিরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শাসক ও বিরোধী শিবিরে তৎপরতা দেখা যাচ্ছে।

2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের আগে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh)। বুধবার শিলিগুড়িতে (Siliguri) একটি পুলিশ ফাঁড়িতে অভিযানের সময় এই হুঁশিয়ারি দেন তিনি। সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সে কথা মনে করিয়ে দিয়ে শঙ্কর দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস (AITC) সরকার বর্তমানে 'ভেন্টিলেশনে' আছে এবং আগামী নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় আসবে। শিলিগুড়ির একটি রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে পচা মাংস ও বাসি খাবার উদ্ধারের ঘটনা ঘটে। এই ঘটনায় সরাসরি খাদ্য সুরক্ষা দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন শঙ্কর। সেই সময় অফিসের সামনে পুলিশের কড়া নিরাপত্তা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন । বিধায়কের অভিযোগ ছিল, যেখানে পুলিশের আসল প্রয়োজন সেখানে তাদের পাওয়া যায় না, অথচ দফতরে অভিযানের সময় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, 'দুদিন পর সরকার চালাব আমি।'

উত্তরবঙ্গে বিজেপি-র শক্তি বাড়ল

বিধানসভা নির্বাচনের আগে শঙ্করের এই হুঁশিয়ারির মধ্যেই মেখলিগঞ্জ বিধানসভার জামালদহে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে বিজেপি-তে যোগ দিল ১৮টি পরিবার। মেখলিগঞ্জ মণ্ডল-১-এর অন্তর্গত ৪৭ নম্বর বুথ থেকে ১৫টি এবং ৪৮ নম্বর বুথ থেকে তিনটি পরিবার এদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক দধিরাম রায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান শাসক দলের চুরি ও দুর্নীতির প্রতিবাদেই এই দলবদল। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল রায়, জেলা কমিটির সদস্য পবন কুমার ভাদানী এবং বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন ও পল্টু বর্মন-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

কবে বিধানসভা নির্বাচন শুরু?

বিধানসভা নির্বাচনের দিন-ক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। শাসক দলের পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপি শিবিরেও তৎপরতা তুঙ্গে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।