SIR Voter List 2026: বাদ পড়েছে প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম। পাশাপাশি ২০ লক্ষের মতো ভোটারের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষদিনের আগেই সেই নামগুলির নিষ্পত্তি হয়ে যাবে। উল্লেখ্য, প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল।

SIR Voter List 2026: বড় আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যে প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটার ছিলেন (sir list 2026 west bengal)। তাদের মধ্যে রবিবার পর্যন্ত, ৪০ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কমিশন (sir voter list 2026 west bengal)। 

বাদ গেল ১৮ লক্ষ নাম?

অন্যদিকে, বাদ পড়েছে প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম। পাশাপাশি ২০ লক্ষের মতো ভোটারের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষদিনের আগেই সেই নামগুলির নিষ্পত্তি হয়ে যাবে। উল্লেখ্য, প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল।

প্রসঙ্গত, এসআইআর-এর চূড়ান্ত এবং খসড়া তালিকা ধরলে ইতিমধ্যেই মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদের খাতায় চলে গেছে। প্রথম অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়ে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির দায়িত্ব এসে পড়ে বিচারকদের উপর। 

Scroll to load tweet…

তবে গত ২৩ মার্চ মধ্যরাতে, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। কিন্তু প্রথম অতিরিক্ত তালিকায় কতজনের নামের নিষ্পত্তি হয়েছে এবং সেখান থেকে কতজন ভোটার বাদ গেছেন, তা পরিষ্কার করে জানাতে পারেনি নির্বাচন কমিশন। 

কী বলছে কমিশন?

কারণ, এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। আর খসড়া তালিকা থেকে বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। সেই লিস্টে আবার নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। 

সবমিলিয়ে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাদ যাওয়া ভোটারের সংখ্যাটা দাঁড়ায় মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন। এরপর খসড়া তালিকায় যে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল, তাদের মধ্যে শুনানির জন্য ডাক পড়ে প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারের। তাদের মধ্যে আবার ‘নো-ম্যাপিং’ ভোটারের সংখ্যা ছিল মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন। এই ভোটাররা কেউই গত ২০০২ সালের শেষ এসআইআর-এর সঙ্গে নিজেদের লিঙ্ক দেখাতে পারেননি। 

৪০ লক্ষ নামের নিষ্পত্তি

লজিক্যাল ডিসক্রিপ্যান্সির কারণে, প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের ডাক পড়ে শুনানিতে। তাদের মধ্যে ৮২ লক্ষ ভোটারের নথি নিয়ে ইআরও এবং এইআরও-রা সহমত হওয়ায় কমিশনও সমর্থন করে সেই সিদ্ধান্তকে । শুনানি থেকে বেছে নিয়ে মোট ৫ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। 

এরপর প্রথম দফার চূড়ান্ত তালিকা সামনে আসে। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তাদের মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীনের তালিকায় ছিল। এবার সেই বিবেচনাধীনের ভোটারদের মধ্যে বাদ পড়েছে প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম। অন্যদিকে, ৪০ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কমিশন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।