West Bengal Election 2026: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসিভা ভোট। ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আর প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। অর্থাৎ, এই রাজ্যের মোট রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪ জন। তাদের মধ্যে ৭৩ জন অপসারিত হলেন।
West Bengal Election 2026: ভোটের আগে দাবাং মোডে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক রদবদল করেছে তারা (election 2026 west bengal)। এবার মোট ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল তারা। জানা যাচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই হলেন মহকুমাশাসক। প্রসঙ্গত, এর আগে রাজ্যের একাধিক জেলাশাসকদের সরিয়ে দিয়েছে কমিশন (west bengal assembly election 2026)।
৭৩ জন টার্নিং অফিসারের অপসারণ
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসিভা ভোট। ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আর প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। অর্থাৎ, এই রাজ্যের মোট রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪ জন। তাদের মধ্যে ৭৩ জন অপসারিত হলেন।
সোমবার রাতে, এই নয়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এই নির্দেশিকা অনুযায়ী, লালবাগ, ব্যারাকপুর, বিধাননগর, বারাসাত, তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদা সদর, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, বুগলি সদর, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর এবং আসানসোলে নতুন এসডিও নিয়োগ করা হচ্ছে।
তুফানগঞ্জের এসডিও হয়েছেন শান্তনু কর্মকার, জলপাইগুড়ির দায়িত্বে এসেছেন নির্মল ঘরামি, ব্যারাকপুররে এসডিও হয়েছেন যাদব সূর্যভান আচ্ছেলাল, হাওড়া সদরের এসডিও হলেন বিবেক পঙ্কজ।
দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় মোট দশজন রিটার্নিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি কলকাতার ভবানীপুর এবং রাসবিহারী কেন্দ্রের রিটার্নিং অফিসারকেও বদলি করা হয়েছে।
দাবাং মোডে নির্বাচন কমিশন
উল্লেখ্য, বিধানসভা ভোট ঘোষণার পর থেকেই একাধিক আমলা এবং পুলিশ অফিসারদের রদবদল করতে শুরু করেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ভোট ঘোষণার দিন রাতেই নজিরবিহীন পদক্ষেপ নেয় ইসিআই। সেই রাতেই সরিয়ে দেওয়া হয় রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে।
তারপর থেকে একে একে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি (আইনশৃঙ্খলা)-কেও সরিয়ে দেয় কমিশন। সেইসঙ্গে, অপসারিত হন একাধিক জেলাশাসক এবং ডিআইজি পদমর্যাদার আধিকারিক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।