MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা

SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা

SSC CASE: SSC মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আরও ৯ মাস সময় দিল পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এই নির্দেশ দিয়েছে। যার কারণে চিহ্নিত যোগ্য শিক্ষকদের আরও কয়েকটি মাসের স্বস্তি।

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Sep 01 2026, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
হাতে মাত্র ৯ মাস
Image Credit : GEMINI

হাতে মাত্র ৯ মাস

২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ সরকারকে আরও অতিরিক্ত ৯ মাস সময় দিল সুপ্রিম কোর্ট। রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের হাতে এখন আরও ৯ মাস সময় থাকছে। ২০২৭ সালের ৩১ মে-র মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
মোট ৩৫ হাজার পদে নিয়োগ
Image Credit : freepik

মোট ৩৫ হাজার পদে নিয়োগ

নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৩৫ হাজার শূন্যপদে পূরণ করতে হবে। রাজ্যের দেওয়া হিসেব অনুযায়ী নবম ও দশমে প্রায় ২৩ হাজার ও একাদশ ও দ্বাদশে প্রায় ১২ হাজার শূন্যপদ রয়েছে। এই বিপুল নিয়োগই এখন রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Related image1
সরকারি চাকরিতে বয়সের উর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি, চাকরিপ্রার্থীদের কাছে শুভেন্দুর 'সঞ্জীবনী'
Related image2
SSC CASE: ২৬০০ শিক্ষক নিয়োগ মামলায় আরও ৮ মাস চায় রাজ্য ও কমিশন, সোমবার শুনানি সুপ্রিম কোর্ট
38
সময়সীমা ৯ মাস
Image Credit : FREEPIK

সময়সীমা ৯ মাস

সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে ৩১ মে ২০২৭ -এর মধ্যে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই সময়সীমার মধ্যে শুধু পরীক্ষা নয়, নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

48
চিহ্নিত অযোগ্যরা বাইরে
Image Credit : Asianet News

চিহ্নিত অযোগ্যরা বাইরে

নতুন নিয়োগ পরীক্ষায় চিহ্নিত অযোগ্য প্রার্থীদের অংশ নেওয়ার সুযোগ নেই। আদালত আগের নির্দেশ অনুযায়ী যোগ্য বলে বিবেচিত প্রার্থীরাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। তাদের মধ্যে থেকেই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

58
চিহ্নিত যোগ্যদের জন্য স্বস্তি
Image Credit : Asianet News

চিহ্নিত যোগ্যদের জন্য স্বস্তি

চিহ্নিত অযোগ্যদের ক্ষেত্রে আগের নির্দেশ বহাল রাখছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে, চিহ্নিত অযোগ্য নন, এমন শিক্ষকরা আপাতত স্কুলে কাজ চালিয়ে যাতে পারবেন। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের অন্তর্বর্তী চাকরি বহাল থাকবে।

68
রাজ্যকে সতর্ক
Image Credit : Asianet News

রাজ্যকে সতর্ক

সুপ্রিম কোর্ট রাজ্যকে স্পষ্ট করে দিয়েছে, এর পর আর অতিরিক্তি সময় দেওয়া হবে না। ফলে ৩১ মে, ২০২৭ এর মধ্যেই রাজ্যকে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্যের পাশাপাশি এসএসসি-কেও এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

78
কেন বাতিল ২৬ হাজার চাকরি?
Image Credit : ANI

কেন বাতিল ২৬ হাজার চাকরি?

নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে ২০১৬ সালের সম্পূর্ণ এসএসসি প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি চলে যায়। এরপর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

88
পরবর্তী শুনানি
Image Credit : ANI

পরবর্তী শুনানি

এই মামলার পরবর্তী শুনানি ৩১ মে ২০২৭-এ। তার আগেই নবম,দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি, গ্রুপ ডি-এর নিয়োগ সম্পন্ন করতে হবে। অর্থাৎ ৯ মাস রাজ্য সরকার ও এসএসসি-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Panama Earthquake: ৮ মাত্রার ভূমিকম্পে পানামায় ভাঙল বহুতল! বড় রাস্তায় ফাটল, চলছে আফটারশক
Recommended image2
Now Playing
ওদের মুখে আলকাতরা লেগে, তাই ককরোচদের মুখোশে.... বিস্ফোরক দাবি সুকান্তর
Recommended image3
Now Playing
Abhishek Banerjee : জ্ঞানেশ কুমারকে নিয়ে এ কী বললেন অভিষেক, শুভেন্দুকে খোঁচা সাংসদের
Recommended image4
Durga Puja 2026: দিনে আদালতে আইনের লড়াই, রাতে শিল্পসাধনা! মোমের দুর্গা গড়লেন আইনজীবী
Recommended image5
Now Playing
Mamata Banerjee : দিল্লির রাস্তায় প্রিজন ভ্যানে গান গেয়ে প্রতিবাদ মমতা,দোলার
Related Stories
Recommended image1
সরকারি চাকরিতে বয়সের উর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি, চাকরিপ্রার্থীদের কাছে শুভেন্দুর 'সঞ্জীবনী'
Recommended image2
SSC CASE: ২৬০০ শিক্ষক নিয়োগ মামলায় আরও ৮ মাস চায় রাজ্য ও কমিশন, সোমবার শুনানি সুপ্রিম কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved