MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC CASE: ২৬০০ শিক্ষক নিয়োগ মামলায় আরও ৮ মাস চায় রাজ্য ও কমিশন, সোমবার শুনানি সুপ্রিম কোর্ট

SSC CASE: ২৬০০ শিক্ষক নিয়োগ মামলায় আরও ৮ মাস চায় রাজ্য ও কমিশন, সোমবার শুনানি সুপ্রিম কোর্ট

SSC CASE: ২৬ হাজার শিক্ষক নিয়োগ শেষ করতে আরও ৮ মাস সময় চাইল SSC। ১.২৯ লক্ষ অভিযোগ, OMR স্ক্যান ও OBC জটিলতার মাঝে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 30 2026, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ফের সময় চাইছে SSC
Image Credit : Asianet News

ফের সময় চাইছে SSC

২৬ হাজার শিক্ষক নিয়োগের জট কাটাতে আরও সময় চায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের দেওয়া বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে সোমবার। তার আগেই নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আরও আট মাস সময় চেয়ে আদালতে আবেদন করেছে কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
আগামী বছরের মে পর্যন্ত সময়
Image Credit : GEMINI

আগামী বছরের মে পর্যন্ত সময়

SSC-এর আবেদন মঞ্জুর হলে নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময় পাওয়া যেতে পারে। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সচিন সচদেবার এজলাসে এই আবেদনের শুনানি হওয়ার কথা।

Related Articles

Related image1
DA Update: এই একটি কারণেই আটকে ডিএ-র বকেয়া টাকা! জটিলতা কাটাতে নতুন পোর্টালেই সমাধান
Related image2
RAIN: ঝমঝমিয়ে বৃষ্টি শুরু! সোমবার থেকে দুর্যোগ বাড়বে বঙ্গে, সতর্কতা জারি ৭ জেলায়
38
১ লক্ষ ২৯ হাজার অভিযোগ!
Image Credit : Asianet News

১ লক্ষ ২৯ হাজার অভিযোগ!

নতুন করে নেওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে বিষয়ভিত্তিক বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। SSC-এর দাবি, ‘অ্যানসার কি’ নিয়ে মোট ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ এসেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই তৈরি হয়েছে বিশেষ রিভিউ কমিটি।

48
৫ লক্ষের বেশি OMR স্ক্যান
Image Credit : freepik

৫ লক্ষের বেশি OMR স্ক্যান

নিয়োগপ্রক্রিয়ার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে OMR স্ক্যান। কমিশনের দাবি, ৫ লক্ষেরও বেশি OMR স্ক্যান করতে গিয়ে সমস্যা হয়েছিল। তাই সেগুলি তিন বার করে স্ক্যান করতে হয়েছে। এই কাজেও অনেকটা অতিরিক্ত সময় লেগেছে।

58
বদলেছে কমিশনের নেতৃত্ব
Image Credit : Asianet News

বদলেছে কমিশনের নেতৃত্ব

নিয়োগপ্রক্রিয়ার মাঝেই আরও একটি সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে SSC। বিধানসভা নির্বাচনের আগে কমিশনের চেয়ারম্যান এবং পাঁচ জোনের দায়িত্বে থাকা আধিকারিকরা ভোটের পর পদত্যাগ করেছেন। ফলে প্রশাসনিক স্তরেও নিয়োগপ্রক্রিয়া কিছুটা ধাক্কা খেয়েছে বলে দাবি কমিশনের।

68
OBC নিয়ে নতুন জটিলতা
Image Credit : Asianet News

OBC নিয়ে নতুন জটিলতা

OBC সংরক্ষণ নিয়েও তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। কলকাতা হাই কোর্ট পূর্বতন সরকারের নীতিতে জারি হওয়া একাধিক OBC শংসাপত্র বাতিল করেছে। আদালতের নির্দেশের পর নিয়োগে সংরক্ষণের বিষয়টি কীভাবে কার্যকর হবে, তা নিয়েও SSC রাজ্যের মতামত জানতে চেয়েছে।

78
একাদশ-দ্বাদশে কতটা এগোল নিয়োগ?
Image Credit : Asianet News

একাদশ-দ্বাদশে কতটা এগোল নিয়োগ?

একাদশ-দ্বাদশের নিয়োগপ্রক্রিয়ায় ইতিমধ্যেই প্যানেল চূড়ান্ত হয়েছে। ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ হয়েছে। পর্ষদের কাছে ৩,৫৮৬ জনের নিয়োগের সুপারিশও করেছে SSC। অর্থাৎ এই স্তরে নিয়োগপ্রক্রিয়া অনেকটাই এগিয়ে রয়েছে।

88
নবম-দশমের নিয়োগও পথে
Image Credit : Asianet News

নবম-দশমের নিয়োগও পথে

ক্ষেত্রেও ইন্টারভিউ তালিকা তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে কমিশন। গত বছরের পরীক্ষায় নবম-দশমে প্রায় ২.৯৩ লক্ষ এবং একাদশ-দ্বাদশে প্রায় ২.২৯ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে নিয়োগের পরবর্তী পদক্ষেপ।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
'উনি উৎপাত করছেন!' মমতার মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিলীপের, কড়া বার্তা শুভেন্দুর
Recommended image2
Durga Puja 2026: যন্ত্র-চালিত সভ্যতা থেকে বাংলার নদী এবং প্রকৃতির মেলবন্ধন, দুর্গাপুজোর থিম তাক লাগাচ্ছে উত্তর থেকে দক্ষিণে
Recommended image3
Kolkata Durga Puja: পুজো আসছে! আলপনা আর রঙে সেজে উঠছে কলকাতার ফ্লাইওভার
Recommended image4
Now Playing
CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
Recommended image5
Abhishek Banerjee: বুধে ফের তলব, তার আগে ৪৮ ঘন্টা সময় চেয়ে পুলিশকে ই-মেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Related Stories
Recommended image1
DA Update: এই একটি কারণেই আটকে ডিএ-র বকেয়া টাকা! জটিলতা কাটাতে নতুন পোর্টালেই সমাধান
Recommended image2
RAIN: ঝমঝমিয়ে বৃষ্টি শুরু! সোমবার থেকে দুর্যোগ বাড়বে বঙ্গে, সতর্কতা জারি ৭ জেলায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved