
Alipurduar Flash Flood Update: ভুটানের জলে ভাসবে বাংলা? সংকোশের জল বাড়তেই রাতভর আতঙ্ক সীমান্তের গ্রামে
ভুটানে হড়পা বানের সতর্কবার্তা ঘিরে আলিপুরদুয়ারের সীমান্তবর্তী এলাকায় বন্যার আতঙ্ক। কুমারগ্রামের সংকোশ নদীর জলস্তর বাড়তে থাকায় উদ্বেগে নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার রাত থেকেই ভুটান থেকে জল আসার খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
ভুটানে হড়পা বানের সতর্কবার্তা ঘিরে আলিপুরদুয়ারের সীমান্তবর্তী এলাকায় বন্যার আতঙ্ক। কুমারগ্রামের সংকোশ নদীর জলস্তর বাড়তে থাকায় উদ্বেগে নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার রাত থেকেই ভুটান থেকে জল আসার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। বাঁধ ভেঙে যাওয়ার খবর শুনে শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকে।